এক্সপ্লোর

Tejas: বায়ুসেনার পোশাকে নতুন উড়ান কঙ্গনার, শুরু শ্যুটিং

নতুন উড়ান বলিউডের 'লক্ষীবাঈ'-এর। নতুন ছবি 'তেজস'-এর শ্যুটিং শুরু করলেন কঙ্গনা রানাউত

মুম্বই: নতুন উড়ান বলিউডের 'লক্ষীবাঈ'-এর। নতুন ছবি 'তেজস'-এর শ্যুটিং শুরু করলেন কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারতীয় বায়ুসেনার পোশাকে তাঁর ছবি। বলিউডের এই অভিনেত্রী সবসময়ই পর্দায় নতুন চরিত্র উপহার দিয়ে এসেছেন দর্শকদের। নতুন ছবি 'তেজস'-এও তাঁর চরিত্র একেবারে অন্যরকম।

২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় প্রথমবার গুরুত্বপূর্ণ পদ পান মহিলারা। সেই ঘটনাকেই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক সর্বেশ মেওয়ারা। বায়ুসেনার পোশাকে নিজের ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'আমার আগামী প্রোজেক্ট 'তেজস'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে। অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছি। এত ভালো একটা টিমকে ধন্যবাদ।' প্রযোজনা সংস্থার তরফ থেকেও কঙ্গনার ছবিটি ট্যুইট করে লেখা হয়েছে, 'আমরা আবার টেক অফ করতে তৈরি। তেজস-এর সেটে শ্যুটিং শুরু হল।'

আগামীতে 'থালাইভি' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। আপাতত, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে পথ চলা শুরু করছেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘টিকু ওয়েডস সেরু’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কঙ্গনা ও নওয়াজই এই ছবির মূল জুটি। প্রসঙ্গত, এর আগেও রুপোলি পর্দায় সফলভাবে প্রযোজনা করেছেন কঙ্গনা। তাঁর প্রযোজিত ছবি 'মনিকর্ণিকা' দর্শকদের পছন্দ হয়েছিল। ছবিটি বক্স অফইসে ব্য়বসা করেছিল দীর্ঘদিন। ছবিতে কঙ্গনার বিপরীতে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা যীশুকে।

শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে তোলপাড় চলেছে বলিউডে। অনেকেই নিজের মতামত সামনে রেখেছেন। নিজের মত জনগণের কাছে তুলে ধরতে ইনস্টাগ্রাম স্টোরিকে বেছে নিলেন কঙ্গনা রানাউত। আজ সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লেখেন, 'এই জন্যই আমি বলি, সিনেমা ইন্ডাস্ট্রি একটা চকচকে জিনিস। তবে সেই সমস্ত চকচকে জিনিস সোনা হতে পারে না। আমার আগামী কাজ 'টিকু ওয়েডস শেরু'-তে আমি বলিউডের এমনই অনেক অন্ধকার দিকের কথা তুলে ধরতে চলেছি। আমাদের একটা স্বচ্ছ ভাবমূর্তির সিস্টেম দরকার আর অবশ্যই, সাংস্কৃতিক পরিবেশ'।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget