এক্সপ্লোর

'Kantara 2': ঋষভ শেট্টির 'কান্তারা ২' ছবিতে দেখা যাবে ঊর্বশী রৌতেলাকে

'Kantara 2' Update: আজ ছবি পোস্ট করেন ঊর্বশী। ঋষভের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। লেখেন, 'হ্যাশট্যাগ কান্তারা ২'। প্রসঙ্গত, 'কান্তারা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পরিচালক ঋষভ শেট্টি নিজেই। 

নয়াদিল্লি: ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ও দুর্দান্ত ব্যবসা করা ছবিগুলির অন্যতম 'কান্তারা' (Kantara)। ঋষভ শেট্টি (Rishab Shetty) পরিচালিত এই ছবি মূলত মুখে মুখে প্রচার পায় বেশি এবং সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা করা কন্নড় (Kannad) ছবি হয়ে ওঠে। 'কান্তারা'র অভাবনীয় সাফল্যের পর 'কান্তারা ২' (Kantara 2) নিয়ে চলছে পরিকল্পনা। 

আসছে 'কান্তারা ২', দেখা যাবে ঊর্বশী রৌতেলাকে?

'কান্তারা ২' আসছে, শোনা গিয়েছিল আগেই। রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ঊর্বশী রৌতেলা (Urvashi Rautela)। ঘোষণা করেন তিনি এবার ঋষভ শেট্টির ছবির অংশ হতে চলেছেন। 

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ঊর্বশী। ঋষভের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁকে। ক্যাপশনে লেখেন, 'হ্যাশট্যাগ কান্তারা ২'। প্রসঙ্গত, 'কান্তারা' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন পরিচালক ঋষভ শেট্টি নিজেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Urvashi Rautela (@urvashirautela)

জানুয়ারি মাসের শেষার্ধেই ঘোষণা হয়েছিল ছবির দ্বিতীয় ভাগের। সব ভাষা মিলিয়ে 'কান্তারা' প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে। শোনা যাচ্ছে, 'কান্তারা ২' হবে প্রথম ছবির 'প্রিক্যুয়েল'। অর্থাৎ 'কান্তারা'র গল্পের শুরু হবে 'কান্তারা ২'-এর গল্পের শেষের পর। একই প্রেক্ষাপট অর্থাৎ দক্ষিণ কর্ণাটকের প্রেক্ষাপটে একেবারে অন্য একটি গল্প হবে সেই ছবির। 

'কান্তারা' তৈরিতে খরচ হয়েছিল মাত্র ১৫ কোটি টাকা। তবে এই ছবি প্রত্যেক ভাষা মিলিয়ে ৪০০ কোটি টাকা আয় করে। ব্লকবাস্টার হিট করে এই ছবি। ঋষভ শেট্টি অভিনীত ও পরিচালিত এই ছবি সকলের থেকে প্রশংসা পেয়েছে। কিংবদন্তি অভিনেতা কমল হসান এই ছবির সঙ্গে মালয়লম ক্লাসিক 'নির্মালয়ম'-এর তুলনা টানেন। পরিচালক হিসেবে ভূয়সী প্রশংসা পান ঋষভ। 

আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনার নিশানায় আমির খান, 'বেচারা' বলে কটাক্ষ অভিনেতাকে

এক সাক্ষাৎকারে ছবির নির্মাতাদের তরফে জানানো হয়, ঋষভ এখন গল্পটি লিখছেন এবং ছবিটি নিয়ে গবেষণা করতে দুই মাস ধরে তাঁর লেখক সঙ্গীদের নিয়ে উপকূলীয় কর্ণাটকের জঙ্গলে রয়েছেন। জানা গেছে, ছবির শ্যুটিং শুরু হতে পারে জুন মাসে, কারণ ছবির একাংশে বর্ষাকালের প্রয়োজন রয়েছে। সব ঠিক থাকলে, সামনের বছর এপ্রিল বা মে মাসে ছবির মুক্তি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget