এক্সপ্লোর

Kangana Ranaut: কঙ্গনার নিশানায় আমির খান, 'বেচারা' বলে কটাক্ষ অভিনেতাকে

Kangana on Aamir: শোভা দের বই প্রকাশ অনুষ্ঠানে, আমির খানকে জিজ্ঞেস করা হয় কোন অভিনেত্রী লেখিকার ভূমিকায় সবচেয়ে ভাল অভিনয় করতে পারবেন। আমির নাম নেন, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্টের।

নয়াদিল্লি: প্রায়ই বিভিন্ন কারণে শিরোনামে (headlines) উঠে আসেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ফের তাই। এবার অবশ্য কটাক্ষ করলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট'কে (Mr. Perfectionist)। যদিও আমির খান (Aamir Khan) অভিনেত্রীর প্রশংসাই করেছিলেন। তা সত্ত্বেও কটাক্ষ করলেন কেন অভিনেত্রী? 

কঙ্গনার নিশানায় এবার আমির খান

সম্প্রতি লেখিকা শোভা দের বই প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খান। সেই অনুষ্ঠানের একটি অংশ শেয়ার করে অভিনেত্রী আমির খানকে 'বেচারা' বলে সম্বোধন করেন। ক্যাপশনে কঙ্গনা উল্লেখ করেন, যে আমির খান 'ভান' করছেন যে 'আমি একমাত্র তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী' সেটা তিনি জানেন না। 

শোভা দের বই প্রকাশ অনুষ্ঠানে, আমির খানকে জিজ্ঞেস করা হয় কোন অভিনেত্রী লেখিকার ভূমিকায় সবচেয়ে ভাল অভিনয় করতে পারবেন। আমির নাম নেন, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্টের। তবে শোভা দে তাঁকে জিজ্ঞেস করেন, কঙ্গনা হলে কেমন হবে। তিনি এর উত্তরে বলেন, 'হ্যাঁ, কঙ্গনাও খুব ভাল করবেন। কঙ্গনা খুব ভাল করবে। ও খুব শক্তিশালী অভিনেত্রী, বহুমুখী প্রতিভা।' কঙ্গনার যদিও বক্তব্য আমির চেষ্টা করছিলেন যাতে তাঁর নাম না নিতে হয়। 

তিনি ট্যুইটারে লেখেন, 'বেচারা আমির খান... হা হা... খুব চেষ্টা করেছিলেন এমন ভান করার যে আমিই একমাত্র তিন বার জাতীয় পুরস্কার জেতা অভিনেত্রী সেটা উনি জানেন না, তাঁর উচ্চারণ করা বাকি অভিনেত্রীরা নন। ধন্যবাদ শোভা দে জি, আমি আপনার চরিত্রে অভিনয় করতে খুবই পছন্দ করব।'

 

তিনি আরও বলেন, 'শোভা জি এবং আমার রাজনৈতিক মতামতের বিরোধিতা আছে কিন্তু এটি তাঁকে আমার শিল্প, কঠোর পরিশ্রম এবং আমার নৈপুণ্যের প্রতি নিবেদন স্বীকার করতে বাধা দেয় না যা একজনের সততা এবং মূল্যবোধের প্রতিফলন। ম্যাডাম আপনার নতুন বইয়ের জন্য রইল শুভকামনা।'

এরপর তিনি আরও লেখেন, 'দুঃখিত আমি ইতিমধ্যেই চারটি জাতীয় পুরস্কার পেয়েছি এবং পদ্মশ্রীও, আমার অনুরাগীরা মনে করালেন, আমার মনেই নেই কতবার পুরস্কার পেয়েছি।'

আরও পড়ুন: Watch: হাতে হাত রেখে মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি নবদম্পতি, পোজ দিলেন কিয়ারা-সিদ্ধার্থ

দিন কয়েক আগে, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লম্বা পোস্ট দেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি বলেন, পাপারাৎজিরা সমস্ত জায়গায় তাঁর পিছু নিচ্ছেন এবং তাঁর সমস্ত শিডিউল জেনে যাচ্ছেন। কিন্তু অভিনেত্রী নিজে বা তাঁর জনসংযোগ আধিকারিক কেউই পাপারাৎজিদের কোনও খোঁজ দেন না বলে দাবি তাঁর। তিনি লেখেন, 'আমি যেখানেই যাই সেখানেই আমাকে অনুসরণ করা হচ্ছে এবং গোয়েন্দাগিরি করা হচ্ছে। শুধু রাস্তাতেই নয়, আমার বিল্ডিংয়ের পার্কিং এবং বাড়ির বারান্দায় তাঁরা আমার ছবি তোলার জন্য জুম লেন্স লাগিয়েছে। সবাই জানে পাপারাৎজিরা শুধুমাত্র তারকাদের সঙ্গে দেখা করে যদি তাঁদের টিপ দেওয়া হয়। আমার টিম বা আমি তাঁদের টাকা দিচ্ছি না, তাহলে তাদের কে অর্থ প্রদান করছে?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget