এক্সপ্লোর

Kapil Sharma Update: কমবয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স, অক্ষয় কুমারকে নিয়ে ব্যাঙ্গ কপিল শর্মার

Prithviraj: 'পৃথ্বীরাজ' ছবি দিয়েই তিনি বলিউডে পা রাখছেন মানুষী চিল্লার। আর কমবয়সী নায়িকাদের সঙ্গে পর্দায় অক্ষয় কুমারের রোম্যান্স প্রসঙ্গে তাঁকে একহাত নিলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা।

মুম্বই: বলিউডে কয়েক দশক কাটিয়ে ফেললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রথম সারির অভিনেত্রী থেকে নবাগতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাঁর বিপরীতে অভিনেত্রী হিসেবে যেমন দেখা গিয়েছে মাধুরী দীক্ষিত থেকে রবিনা ট্যান্ডনকে। আবার বর্তমানে তিনি জুটি বাঁধছেন কিয়ারা আডবাণী থেকে সারা আলি খানের সঙ্গে। খুব শীঘ্রই মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'পৃথ্বীরাজ' (Prithviraj)। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারকে। এই ছবি দিয়েই তিনি বলিউডে পা রাখছেন। আর কমবয়সী নায়িকাদের সঙ্গে পর্দায় অক্ষয় কুমারের রোম্যান্স প্রসঙ্গে তাঁকে একহাত নিলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)।

অক্ষয় কুমারকে একহাত কপিল শর্মার-

সম্প্রতি আগামী ছবি 'পৃথ্বীরাজ'-এর প্রচারের জন্য কপিল শর্মার শোতে এসেছিলেন অক্ষয় কুমার। শো-এর কিছু অংশ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে ট্রোল করছেন কপিল শর্মা। সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে কপিল শর্মাকে বলছেন, যখন তিনি স্কুলে পড়তেন, তখন অক্ষয় কুমার মাধুরী দীক্ষিত, আয়েশা জুলকাদের সঙ্গে পর্দায় রোম্যান্স করতেন। যখন তিনি কলেজে পড়তেন, তখন বলিউডের 'খিলাড়ি'বিপাশা বসু, ক্যাটরিনা কাইফদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেন। আর এখন তাঁকে রোম্যান্স করতে দেখা যায় কৃতী শ্যানন, কিয়ারা আডবাণী এবং বর্তমানে মানুষী চিল্লারের সঙ্গে। কপিল শর্মা বলেন, 'আমরা জন্মেছি যেন শুধু ওঁর (অক্ষয় কুমার) নায়িকাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য।'

আরও পড়ুন - Jug Jugg Jeeyo Trailer: বিয়ে-বিবাহবিচ্ছেদের মাঝে রোলার-কোস্টার সম্পর্ক, প্রকাশ্যে 'যুগ যুগ জিও' ট্রেলার

প্রসঙ্গত, অক্ষয় কুমার এবং মানুষী চিল্লারের আগামী ছবি 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে শীঘ্রই। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারকে পৃথ্বীরাজের প্রেমিকা রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা যাবে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। নতুন মুক্তির তারিখ অনুযায়ী প্রেক্ষাগৃহে এটি ৩ জুন থেকে দেখা যাবে। 

সেরা শিরোনাম

News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
Bollywood News: বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
বিদেশে স্বপ্নের বিয়ে, ৪ বছরের সম্পর্কের পরে বিচ্ছেদের ঘোষণা করলেন জনপ্রিয় তারকা!
Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, 'বিগ বস বাংলা'য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget