এক্সপ্লোর

Karan Singh Grover Birthday: কর্ণ সিংহ গ্রোভারের জন্মদিনে রোম্যান্টিক বার্তা বিপাশা বসুর

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন বিপাশা বসু। ছবিটি কোনও একটি অনুষ্ঠানের। যেখানে দুই তারকাকে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে।

মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover)। স্বামীর জন্মদিনে নিজের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডলে বিশেষ বার্তা শেয়ার করলেন অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন বিপাশা বসু। ছবিটি কোনও একটি অনুষ্ঠানের। যেখানে দুই তারকাকে ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। বিপাশা বসুর হাতে ধরা রয়েছএ একটি লাল গোলাপ। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'শুভ জন্মদিন আমার জীবন কর্ণ সিংহ গ্রোভার (Happy Birthday Kanar Singh Grover)'। শুধু তাই নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন বিপাশা বসু। কোনওটিতে দেখা যাচ্ছে জন্মদিনের কেক কাটছেন কর্ণ। সামনে একাধিক কেক রয়েছএ অভিনেতার। আর ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে কেকে ছুরি বসাচ্ছেন তিনি। আবার কোনও ভিডিওতে দেখা যাচ্ছে বিপাশা ও অন্যান্যদের সঙ্গে নাচে গানে জন্মদিন জমজমাট কর্ণের। প্রসঙ্গত, বিপাশা বসুর জন্মদিনের সেলিব্রেশনও শুরু হয়ে গিয়েছিল মাঝ রাতে। সে ভিডিও এবং ছবি নিজেই পোস্ট করেছিলেন অভিনেত্রী। স্বামীর জন্মদিনেও তাই মাঝরাত থেকেই উদযাপন শুরু করে দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন - John Abraham: অ্যাকশন থ্রিলার ছবি নিয়ে আসছেন জন আব্রাহাম, কবে মুক্তি?

২০১৬ সালে একেবারে বাঙালি রীতি-নীতি মেনে বাঙালি কায়দায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা কর্ণ সিংহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রায়শই নানা ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। কিছুদিন আগেই বৈষ্ণোদেবী বেড়াতে যাওয়ার ছবি ভিডিও শেয়ার করেছিলেন। কাজের থেকে সামান্য বিরতি পেতেই কর্ণকে সঙ্গী করে ভ্রমণে বেরিয়ে পড়েন অভিনেত্রী।  টেলিভিশনের জনপ্রিয় তারকা কর্ণ সিংহ গ্রোভার বড় পর্দাতেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তাঁকে শেষবার দেখা গিয়েছে, 'ফিরকি', '৩ দেব' ছবিতে। এই মুহূর্তে তাঁর হাতে ছোট পর্দা ও বড় পর্দায় মিলিয়ে রয়েছে বেশ কিছু কাজ। অন্যদিকে, বিপাশা বসুকে এখন খুব বেশি পর্দায় দেখা না গেলেও শেষবার তাঁকে ওটিটিতে একটি ওয়েব সিরিজে দেখা যায়। বিপাশাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে 'নহেলে পে দহেলা', 'ভেট্রি ভিরান', 'মোস্ট ওয়েলকাম টু'তে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget