এক্সপ্লোর

Shahid-Kareena: দীর্ঘদিন পরে এক ফ্রেমে শাহিদ-করিনা, ফিরিয়ে আনলেন 'জব উই মেট' -এর স্মৃতি

Kareena Kapoor Khan and Shahid Kapoor: এই প্রথমবার নয়, এর আগেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের

কলকাতা: একটি অনুষ্ঠান ঘিরে কতই না গল্প! একদিকে যেমন এই অনুষ্ঠানে সমস্ত জল্পনা অতীত করে ফের একসঙ্গে দেখা গেল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-কে, তেমনই এক ফ্রেমে ধরা পড়লেন বলিউডের আরেক প্রাক্তন যুগল। বৃহস্পতিবার ছিল 'ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল'-এর বার্ষিক অনুষ্ঠানে হয়েছিল একাধিক তারকা সমাগম। হবে নাই বা কেন! এই স্কুলেই তো পড়ে অভিষেক ঐশ্বর্য্যের কন্যা আরাধ্যা বচ্চন থেকে শুরু করে শাহরুখ পুত্র আব্রাম, করিনা কপূরের দুই সন্তান ও অন্যান্য় অনেক তারকা পুত্র-কন্যারা। আর ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখতেই এই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সবাই। আর সেই ভিড়ে নজর এড়াল না প্রাক্তন এক যুগলও। পাশাপাশি না দাঁড়ালেও, এই ফ্রেমে ধরা গেল তাঁদের।

তাঁরা করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূর (Shahid Kapoor)। তাঁদের একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল 'জব উই মেট' (Jab We Met) ছবিতে। কিন্তু শোনা যায়, এই ছবির শ্যুটিং চলাকালীন বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপরে আর কখনও একসঙ্গে কাজ করেননি শাহিদ ও করিনা। বর্তমানে তাঁদের দুজনেরই সংসার রয়েছে। করিনা দুই সন্তানের মা। শাহিদও দুই সন্তানের বাবা। সইফ আলি খানের সঙ্গে সুখের সংসার করিনার। অন্যদিকে শাহিদও সুখী মীরা রাজপুতের সঙ্গে। তবে এখনও কি তাঁরা ভুলতে পারেননি একে অপরকে। 

অবশ্য এই প্রথমবার নয়, এর আগেও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে সবসময়েই করিনা এড়িয়ে গিয়েছেন শাহিদকে। কথা বলেননি তাঁর সঙ্গে। এই স্কুলের অনুষ্ঠানেও দেখা গেল একই ছবি। করিনা গিয়েছিলেন তাঁর ছেলের জন্য। শাহিদ গিয়েছিলেন মেয়ের জন্য। শাহিদ দাঁড়িয়েছিলেন করিনার সামান্য পিছনেই। সেই কারণেই এক ফ্রেমে ধরা পড়েছেন দুজনে। তবে যথারীতি এদিনও তাঁদের কথা বলতে দেখা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ছবি দেখে ভেসেছেন গীত ও আদিত্যের স্মৃতিতে। জব উই মেট ছবিতে করিনার চরিত্রের নাম ছিল গীত। শাহিদের চরিত্রের নাম ছিল আদিত্য।

আরও পড়ুন: Dev on Khadaan: রাত ২টোর শো হাউজফুল! 'নতুন যুগের শুরু' বলছেন উচ্ছ্বসিত দেব

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget