এক্সপ্লোর

Sara Ali Khan: গুঞ্জন বাড়ল আরও, ফের এই বলি নায়কের সঙ্গে একান্তে দেখা গেল সারাকে

Bollywood Celebrity Updates: অভিনেত্রীর পুরনো এক সম্পর্কের গুঞ্জনই ফের জোরালো হয়ে উঠল। সেই বলি নায়কের সঙ্গেই ফের গল্পগুজব করতে দেখা গেল সারাকে।

মুম্বই: বি টাউনে পা রাখার পর থেকেই অভিনেত্রী সারা আলি খানের (Sara Ali Khan) সঙ্গে একাধিক তারকার নাম জড়িয়েছে। কখনও সুশান্ত সিংহ রাজপুত। কখনও কার্তিক আরিয়ান। হালে আবার ক্রিকেটার শুভমন গিলের সঙ্গেও একান্তে সময় কাটাতে দেখা যায় সারাকে। কিন্তু অভিনেত্রীর পুরনো এক সম্পর্কের গুঞ্জনই ফের জোরালো হয়ে উঠল। সেই বলি নায়কের সঙ্গেই ফের গল্পগুজব করতে দেখা গেল সারাকে।

পুরনো সম্পর্কেই কি জোর দিচ্ছেন সারা আলি খান?

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল ওটিটি প্লে অ্যাওয়ার্ড ২০২২। বি টাউনের বহু তারকা সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই সারা আলি খানকে গল্পে মেতে থাকতে দেখা গেল কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) সঙ্গে। প্রসঙ্গত, নানা সময়ে এই দুই তারকার মধ্যে সম্পর্কের গুঞ্জন রটে। শোনা যায়, 'লভ আজ কল ২'-এর শ্যুটিংয়ের সময় থেকেই সারা এবং কার্তিক একে অপরকে ডেটিং করতে থাকেন। যদিও দুই তারকা প্রকাশ্যে কখনও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সম্প্রতি কিছুদিন আগেই কর্ণ জোহর তাঁর চ্যাট শো 'কফি উইথ করণ'-এ এই দুই তারকার সম্পর্কে কার্যত শিলমোহর দেন। তাতে বেজায় চটেও যান সারা। 

আরও পড়ুন - Kartik Aaryan: কোন ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান?

এদিন নেট দুনিয়ায় বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে, ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের মঞ্চে পাশাপাশি বসে সারা আলি খান এবং কার্তিক আরিয়ান। দুই তারকা গল্পে মশগুল। শুধু তাই নয়, অ্যাওয়ার্ড সেরিমনিতে তাঁরা দুজনে একসঙ্গে রেড কার্পেটে হাঁটেন। ক্যামেরাতেও একসঙ্গে পোজ দেন। শোনা গিয়েছিল, তাঁদের মধ্যে নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে। কিন্তু সাম্প্রতিককালে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা দেখে নেটিজেনদের মত, পুরনো সম্পর্ককেই ঝালিয়ে নিচ্ছেন সারা।

ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন কার্তিক আরিয়ান। 'ধামাকা' ছবির জন্য পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে 'আতরঙ্গী রে' ছবির জন্য পারফরম্যান্স অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড জিতেছেন সারা আলি খান।

অন্যদিকে, নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কালো রঙের স্যুট, সাদা শার্ট ও কালো টাইতে একেবারে ফর্মাল পোশাকে সেজে ছবি দিয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর হাতে ধরা রয়েছে তাঁর পাওয়া সেরা অভিনেতার পুরস্কার। ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, 'সম্মানিত এবং কৃতজ্ঞ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget