এক্সপ্লোর

Kartik Aaryan: কোন ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান?

Kartik Aaryan Updates: সম্প্রতি কার্তিক আরিয়ান সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর তারপরই নিজের অনুভূতি প্রকাশ করলেন।

মুম্বই: কেরিয়ারের শুরু থেকে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। 'পেয়ার কা পঞ্চনামা' দিয়ে বলিউড জার্নি শুরু করেছিলেন। আর আজ তাঁর হাতে একের পর এক ছবি রয়েছে। চলতি বছরই তাঁর অভিনীত 'ভুলভুলাইয়া টু' মুক্তি পেয়েছে। যেটি শুধুমাত্র বক্স অফিসেই ব্যাপক সাফল্য পায়নি, তার সঙ্গে প্রশংসিত হয়েছেন কার্তিকও। সম্প্রতি তিনি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। আর তারপরই নিজের অনুভূতি প্রকাশ করলেন।

সেরা অভিনেতার পুরস্কার জিতে কৃতজ্ঞ কার্তিক আরিয়ান-

গত বছরের শেষের দিকে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছেন কার্তিক আরিয়ানের ছবি 'ধামাকা' (Dhamaka)। চকোলেট বয় ইমেজ ছেড়ে প্রথমবার সেই ছবিতে তাঁকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি নামেই শুধু 'ধামাকা' নয়, ব্যবসার দিক থেকেও ধামাকা করে। মুক্তি পাওয়ার পর ওটিটি প্ল্যাটফর্মের সবথেকে বেশি সময় দেখা ছবি হয় সেটি। আর এবার সেই ছবির জন্যই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন কার্তিক আরিয়ান। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অ্যাওয়ার্ড হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে নিজের প্রতিক্রিয়াও দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কালো রঙের স্যুট, সাদা শার্ট ও কালো টাইতে একেবারে ফর্মাল পোশাকে সেজে ছবি দিয়েছেন কার্তিক আরিয়ান। তাঁর হাতে ধরা রয়েছে তাঁর পাওয়া সেরা অভিনেতার পুরস্কার। ছবি পোস্ট করে কার্তিক লিখেছেন, 'সম্মানিত এবং কৃতজ্ঞ।'

আরও পড়ুন - Karan Johar: ২০১৯-এ বাড়ির পার্টিতে মাদক সেবন চলছিল? এতদিনে মুখ খুললেন কর্ণ জোহর

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে এবার দেখা যাবে 'আশিকি থ্রি' ছবিতে। প্রথম ছবি থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে আশিকি ছবির গল্প। প্রেমে আর সুরে মোড়া এই গল্পে বারে বারে মানুষের মন কেড়েছে নায়ক নায়িকার রসায়ন। মুখে মুখে ঘুরেছিল প্রথম ছবির প্রায় সব গানই। আর এবার নতুন গল্প নিয়ে আসবেন কার্তিক আরিয়ান। সেই গল্পে গানের ছোঁয়াও থাকবে বলে আশা দর্শকদের। এই ছবি প্রযোজনা করছেন মুকেশ ভট্ট (Mukesh Bhatt) ও ভূষণ কুমার (Bhushan Kumar)। এই ছবি সম্পর্কে কার্তিক আরিয়ান বলছেন, 'আমি আশিকি সিরিজ দেখে বড় হয়েছি। এই সিরিজে কাজ করা আমার কাছে স্বপ্নপূরণের মতো। মুকেশ স্যর ও ভূষণ স্যরকে ধন্যবাদ আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি কথা দিতে পারি, আশিকি থ্রি ভালোবাসাকে এমনভাবে উদযাপন করবে যা আগে কেউ কখনও দেখেনি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget