এক্সপ্লোর

Kartik Aaryan Covid Positive: ফের করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান

Kartik Aaryan: ফের করোনায় আক্রান্ত হলেন কার্তিক আরিয়ান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে অসুস্থতার কথা জানালেন।

মুম্বই: সদ্য কয়েকদিন আগে মুক্তি পেয়েছে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন দর্শকদের। বলিউডে কোনও গডফাদার না থাকার পরও তিনি যেভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন, তা উল্লেখযোগ্য। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। 'সোনু কি টিটু সুইটি' হোক কিংবা 'লুকা ছুপি'। 'পেয়ার কা পঞ্চনামা' হোক কিংবা 'ধামাকা'। বি টাউনে বর্তমানে বড় নাম কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ইতিমধ্যেই তাঁর সদ্য মুক্তি পাওয়া 'ভুলভুলাইয়া টু' ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। সামনেই মুক্তি পাবে একাধিক ছবি। আর তারইমধ্যে দ্বিতীয়বার করোনা আক্রান্ত (Covid Positive) হলেন তিনি।

করোনা আক্রান্ত কার্তিক আরিয়ান-

ফের করোনায় আক্রান্ত হলেন কার্তিক আরিয়ান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে অসুস্থতার কথা জানালেন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির 'তেরি আঁখে ভুলভুলাইয়া' গানের একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'সবকিছু এতটাই 'পজেটিভ' চলছে যে কোভিডও আর থাকতে পারল না।' প্রিয় তারকার করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তাঁরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

আরও পড়ুন - Shah Rukh Khan: শাহরুখ খানের পরবর্তী ছবির নাম জানা গেল

কার্তিক আরিয়ানের আগামী ছবি-

প্রসঙ্গত, গতবছর শেষের দিকে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের 'ধামাকা'। এই ছবিতে প্রথমবার টেলিভিশন অ্যাঙ্করের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। দর্শকদের কাছে এই ছবির জন্য় প্রশংসিত হয়েছেন কার্তিক। যদিও ছবিটি সিনেমা হলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। আর গতমাসে মুক্তি পেয়েছে 'ভুলভুলাইয়া টু'। সেটিও ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। এখন ১৫০ কোটির ব্যবসার দিকে দৌড়চ্ছে। কার্তিক আরিয়ানকে শীঘ্রই দেখা যাবে 'ফ্রেডি', 'শেহজাদা', 'ক্যাপ্টেন আমেরিকা' এবং আরও বেশ কিছু ছবি।

সেরা শিরোনাম

Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget