এক্সপ্লোর

Shah Rukh Khan: শাহরুখ খানের পরবর্তী ছবির নাম জানা গেল

King Khan: মাঝে চারটে বছর ইতিমধ্যেই কেটে গিয়েছে। পর্দায় দেখা পাওয়া যায়নি শাহরুখ খানের। কিন্তু কিং খান যে 'বাদশা'র মতোই কামব্যাক করবেন, তা বলাই বাহুল্য।

কলকাতা: গত ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শেষ ছবি। তারপর আর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে (Shah Rukh Khan)। মাঝে বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে। রুপোলি পর্দার দর্শকরা পর্দায় কিং খানের জাদু দেখার অপেক্ষায় দিন গুনছেন। কিন্তু অপেক্ষার প্রহর যেন কিছুতেই কাটছে না। যদিও গত বছর বেশ কয়েকটা ছবির ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, একসঙ্গে বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তাঁর। দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'পাঠান' এবং রাজকুমার হিরানির পরিচালনায় 'ডাঙ্কি' আসছে শীঘ্রই। এর পাশাপাশি পরিচালক অ্যাটলির (Atlee) পরবর্তী ছবিতে যে থাকতে চলেছেন কিং খান, তা শোনা গেলেও নাম জানা যায়নি। অবশেষে আজ সেই ছবির নাম জানা গেল।

শাহরুখ খানের পরবর্তী ছবির নাম-

মাঝে চারটে বছর ইতিমধ্যেই কেটে গিয়েছে। পর্দায় দেখা পাওয়া যায়নি শাহরুখ খানের। কিন্তু কিং খান যে 'বাদশা'র মতোই কামব্যাক করবেন, তা বলাই বাহুল্য। তাই তো একসঙ্গে একাধিক ছবি আসতে চলেছে তাঁর। গত বছর তিনি শুরু করেছেন 'পাঠান' ছবির। যাতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের 'সুলতান' ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি 'ডাঙ্কি' আসছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ছবিগুলির সঙ্গে তাঁকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতেও। ছবির সেট থেকে কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। আজ সংযুক্ত আরব আমিরসাহীর এক ফিল্ম ক্রিটিক তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শাহরুখ খানের আগামী ছবির নাম প্রকাশ্যে আনেন। তাঁর পোস্ট অনুসারেই জানা গিয়েছে, অ্যাটলির পরিচালনায় শাহরুখ খানের আগামী ছবির নাম 'জওয়ান' (Jawan)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ে ছবির নাম জানা যেতেই। যদিও শাহরুখ খান কিংবা পরিচালকের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন - Prithviraj Film Tax-free: 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিকে করমুক্ত করার ঘোষণা উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, অ্যাটলির পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান' ছবিতে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সনয়া মলহোত্র এবং সুনীল গ্রোভারকে। দর্শকরা অপেক্ষায় বসে রয়েছেন প্রিয় কিং খানকে পর্দায় দেখার জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget