এক্সপ্লোর

Kartik Aaryan Update: 'শেহজাদা'র কঠিন দৃশ্যের শ্যুটিং শেষ করে প্রথমেই যা করলেন কার্তিক আরিয়ান

'ধামাকা'র 'ধামাকাদার' প্রতিক্রিয়া পাওয়ার পর এখন অভিনেতা ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'শেহজাদা'র শ্যুটিংয়ে। আর সেই ছবিরই এক কঠিন দৃশ্যের শ্যুটিং শেষ করার পর প্রথমেই তিনি যা করলেন, তা জানালেন অভিনেতা।

মুম্বই: বলিউডের এই মুহূর্তের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'ধামাকা'। যদিও ছবিটি সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। 'ধামাকা' দেখে যে দর্শকের 'ধামাকাদার' প্রতিক্রিয়া পাওয়া যাবে, তা আগে থেকেই টের পেয়েছিলেন ছবির নির্মাতারা। আশানুরূপ ফলও পেলেন তাঁরা। কয়েকদিন আগেই অভিনেতা কার্তিক আরিয়ান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করে জানিয়েছিলেন যে, সেই সপ্তাহে সবথেকে বেশি সময় দেখা হয়েছে তাঁর ছবি 'ধামাকা'। 'ধামাকা'র 'ধামাকাদার' প্রতিক্রিয়া পাওয়ার পর এখন অভিনেতা ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'শেহজাদা'র শ্যুটিংয়ে। আর সেই ছবিরই এক কঠিন দৃশ্যের শ্যুটিং শেষ করার পর প্রথমেই তিনি যা করলেন, তা ছবি দিয়ে জানালেন অভিনেতা।

আরও পড়ুন - ABP Live Exclusive: ক্যাটরিনাকে শাড়ি পরানোর 'সিক্রেট' জানালেন কলকাতার বধূ ডলি জৈন

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে বাংলা সাহেব গুরুদ্বারে আশির্বাদ নিচ্ছেন। ছবি পোস্ট করে কার্তিক আরিয়ান লিখেছেন, ''শেহজাদা' (Shehzada) ছবির একটা অন্যতম চ্যালেঞ্জিং দৃশ্যের বা অংশের কাজ শেষ হল।' প্রসঙ্গত, এর আগেও অভিনেতাকে 'ধামাকা' ছবির মুক্তির দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা যায়। সেই সময় অভিনেতা একটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে গণেশের বাহনের কানে কানে কিছু বলছেন। ছবি দিয়ে অভিনেতা জানান, সেদিন তিনি আর কিছু চাননি। বরং ধন্যবাদ জানাচ্ছিলেন।

সম্প্রতি কার্তিক আরিয়ান আরও একটি ছবি শেয়ার করেন। 'শেহজাদা' ছবির শ্যুটিংয়ে যে তিনি ঠান্ডায় কাবু, তা ছবি দিয়ে জানিয়েছিলেন অভিনেতা। 'শেহজাদা' ছবিটি ২০২০ সালে মুক্তি পাওয়া দক্ষিণী তারকা আল্লু অর্জুনের 'আলা বৈকুন্ঠপুরামুলো' ছবির হিন্দি রিমেক বলে জানা গিয়েছে। এই ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে কৃতী শ্যাননকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়ান মনীষা কৈরালার মতো অভিনেতারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Controversy: রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
Paresh Rawal: ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget