এক্সপ্লোর

Aashiqui 3: 'আশিকি'তে 'তৃপ্তি' পাবেন কার্তিক ! প্রকাশ্যে কোন চমক ?

Kartik Aryan: 'অ্যানিম্যাল' (Animal) ছবিতে রণবীর কপূরের সঙ্গে দৃশ্যে ঝড় তোলার পর, কার্তিকের সঙ্গে শুদ্ধ দেশি রোমান্সে মজবেন তৃপ্তি দিমরি। 'বুলবুল', 'কালা' ইত্যাদি ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছিল।

মুম্বই: বছর শেষে বিরাট চমক। সত্যিই চমক। বেশ কিছুদিন আগে থেকেই চর্চা চলছিল অনুরাগ বসুর ছবি 'আশিকি ৩' (Aashiqui 3) নিয়ে। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন বলিউডের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর কার্তিক আরিয়ান (Kartik Aryan)। এই সংবাদ অনেক আগেই চর্চায় থাকলেও এবার নতুন চমক। ছবিতে কার্তিকের বিপরীতে পাওয়া গেল কোন অভিনেত্রীকে?

কার্তিকের বিপরীতে অভিনয় করবেন কে?

'অ্যানিম্যাল' (Animal) ছবিতে রণবীর কপূরের সঙ্গে দৃশ্যে ঝড় তোলার পর, কার্তিকের সঙ্গে শুদ্ধ দেশি রোমান্সে মজবেন তৃপ্তি দিমরি। 'আশিকি ৩'-এ (Aashiqui 3) তৃপ্তির অভিনয় করার কথা ছড়িয়ে পড়তেই শোরগোল বি-টাউনে। 'অ্যানিম্যাল' ছবিতে নজরকাড়া অভিনয় করার পরেই তৃপ্তি এখন বি-টাউনের টক অফ দ্য টাউন হয়ে উঠেছেন বলা চলে। আর তারপরই 'আশিকি' ছবির নির্মাতাদের মনে তাঁকে নিয়ে ভাবনা আসে, সেই থেকেই ছবির কাস্টিংয়ে জুড়ে যান তৃপ্তি।

'আশিকি ২'-এর পর নতুন জুটি

২০১৩ সালে 'আশিকি ২' ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল আদিত্য রায় কপূর এবং শ্রদ্ধা কপূরকে। তারপর অনুরাগ বসুর হাত ধরে এই ছবির তৃতীয় সিকোয়েল মুক্তি পেতে চলেছে সম্পূর্ণ নতুন জুটির মাধ্যমে। কার্তিক আরিয়ান (Kartik Aryan) আর তৃপ্তি দিমরির স্ক্রিন রসায়ন কেমন জমে, সেটাই এখন দেখার অপেক্ষায় নেটিজেনরা।

'বুলবুল', 'কালা' ইত্যাদি ছবিতেও তৃপ্তির অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। অন্যদিকে 'ভুলভুলাইয়া ২', 'সত্যপ্রেম কি কথা' ছবিতে কার্তিক (Kartik Aryan) নিজের জাত চিনিয়েছেন আগেই। প্রসঙ্গত, অনুরাগ বসু পরিচালিত 'আশিকি থ্রি'-র (Aashiqui 3) খবর প্রকাশ্যে আসার পরই দর্শকের মধ্যে এই ছবি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। কার্তিকের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, এই নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। দীপিকা পাডুকোন থেকে শ্রদ্ধা কপূর, কৃতি শ্যাননের নামও উঠে এসেছিল সেই তালিকায়। দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানাকে নিয়েও একটা কানাঘুষো চলছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে এল ছবিতে কার্তিকের নায়িকার নাম।

বলিউডে যে ক্রমেই লম্বা রেসের ঘোড়া হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান সে কথা বলাই বাহুল্য। এক সাক্ষাৎকারে কার্তিক একবার বলেছিলেন যে, তাঁর কাছে কোনও চরিত্রই ছোট বা বড় নয়, অভিনয়ের ক্ষেত্রে ভাল বা খারাপ সমস্ত চরিত্রে অভিনয় করার জন্য তিনি প্রস্তুত কারণ অভিনেতার নিজস্ব কোনও পছন্দ থাকা উচিত নয়। 'আশিকি ৩'-তে এবার কোন ভূমিকায় ধরা দেন কার্তিক তারই অপেক্ষায় নেটিজেনরা।

আরও পড়ুন: Salman Khan: কার জীবনে কী হল সেই গসিপে আমার কোনও আগ্রহ নেই, কাজের প্রতি সৎ থাকব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar: দলে সুযোগ পাননি রাজনীতির জন্য! পরিচালনা নয়, 'ধুরন্ধর' পরিচালক আদিত্যর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া!
দলে সুযোগ পাননি রাজনীতির জন্য! পরিচালনা নয়, 'ধুরন্ধর' পরিচালক আদিত্যর স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া!
Kunal Ghosh: খাকি উর্দিতে কুণাল ঘোষ এবার পুলিশ অফিসার! 'ফাঁদ'-এ পড়ে নেতা ফের অভিনেতা
খাকি উর্দিতে কুণাল ঘোষ এবার পুলিশ অফিসার! 'ফাঁদ'-এ পড়ে নেতা ফের অভিনেতা
Silajit: অনুষ্ঠান করতে গিয়ে ফের শিল্পীকে 'হেনস্থা'! মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে শিলাজিৎ-কে নামাল পুলিশ
অনুষ্ঠান করতে গিয়ে ফের শিল্পীকে 'হেনস্থা'! মাঝপথে গান থামিয়ে মঞ্চ থেকে শিলাজিৎ-কে নামাল পুলিশ
Honey Singh: হানি সিংহের শো-তে বিশৃঙ্খলা, গান চলাকালীনই দর্শকাসনে মারামারি! ছুটে এল পুলিশ
হানি সিংহের শো-তে বিশৃঙ্খলা, গান চলাকালীনই দর্শকাসনে মারামারি! ছুটে এল পুলিশ

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget