এক্সপ্লোর

Salman Khan: কার জীবনে কী হল সেই গসিপে আমার কোনও আগ্রহ নেই, কাজের প্রতি সৎ থাকব

Salman Khan Birthday: , 'বাইরে গিয়ে অনেক মানুষের সঙ্গে কথা বলা, গসিপ করা, কার জীবনে কী কী হল, কার কত ফলোয়ার্স হল, কে কাকে আনফলো করল, সোশ্য়াল মিডিয়ার কোন পোস্টে কী বোঝা গেল আমি এসবে গুরুত্বই দিই না'

মুম্বই: আজ তাঁর জন্মদিন.. ৫৮ বছরে পা দিলেন বলিউডের 'ভাইজান' সলমন খান (Salman Khan)। তাঁর কাজের ধরন থেকে শুরু করে জীবনযাত্রা, দর্শন... সবকিছুই সবসময় সবার থেকে আলাদা। বারে বারে নিজের সাক্ষাৎকারে জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি, দ্বর্থ্যহীন ভাষায় বারে বারে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি সবার থেকে আলাদা। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক.. সলমন খানের অজানা কিছু দিক। 

সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'টাইগার ৩' (Tiger 3)। আর সেই ছবির প্রচারে এসেই সলমন জানান, কিভাবে কোনও ছবির প্রস্তুতি নেন তাঁরা। সলমনের কথায়, 'আমি ছবির প্রস্তুতি নিই বাড়িতে। অনেকেই মনে করেন, আমি সেটে এসে এমন আর কি করি। শট দিই, কফি খাই আর বাড়ি চলে যাই। তবে যাঁরা জানেন, তাঁরা জানেন চিত্রনাট্য পড়া থেকে শুরু করে পরিচালকের সঙ্গে বার বার বৈঠকে বসা, তিনি কি কি চাইছেন সেটা জেনে নেওয়া, ছবির জন্য শারিরীক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা এই সবটাই আমি করি বাড়িতে। সেটা লোকচক্ষুর সমক্ষে বেশিরভাগ সময়েই আসে না বলে অনেকে মনে করেন আমি অবলীলায় অভিনয় করি কোনও প্রস্তুতি ছাড়াই। কিন্তু বাস্তবে সেটা নয়।'

এই কথার সূত্রেই, জীবন-দর্শন নিয়েও অকপট উত্তর দেন সলমন। তাঁর কথায়, 'বাইরে গিয়ে অনেক মানুষের সঙ্গে কথা বলা, গসিপ করা, কার জীবনে কী কী হল, কার কত ফলোয়ার্স হল, কে কাকে আনফলো করল, সোশ্য়াল মিডিয়ার কোন পোস্টে কী বোঝা গেল আমি এসবে গুরুত্বই দিই না। কেবল কাজে মনঃসংযোগ করি। কার জীবনে কী কী ঘটল এসবে আমার কোন আগ্রহ নেই । খুব কম আর ছোট একটা বন্ধুদের গ্রুপ রয়েছে আমার। তাদের সঙ্গে সময় কাটাই আর কাজ করি।'

সলমন এই সাক্ষাৎকারে কথায় কথায় বলেন, 'যদি আমায় বলা হয় জোয়ার (টাইগার ফ্রাঞ্চাইজির ছবিতে ক্যাটরিনা কইফের চরিত্রের নাম) ছবিতে আমি ইন্টারভ্যালের পরে আসব আর ক্লাইম্যাক্সের আগে কয়েকটা দৃশ্য থাকবে আর বাকি পুরো ছবিটাই ওর... তাতে আমার কোনও সমস্যা নেই। তবে জোয়া (ক্যাটরিনা কইফ) এর উল্টোটা হলে সহ্য করতে পারবে না। ও চাইবে ওর চরিত্র আরও বাড়ুক। আসলে আমি ছোটবেলা থেকে নিজের বাবাকে যেমন সাফল্য পেতে দেখেছি, তেমনই বারে বারে বিফল হতেও দেখেছি। সেই থেকে আমার বিশ্বাস জন্মেছে, কেউ কারও কর্মফল কেড়ে নিতে পারে না। আমি যদি ভাল কাজ করি, সফল হবই। তার জন্য আমার অন্যদের টেনে নামানোর দরকার নেই। কারণ আমি যখনই অন্যদের ক্ষতি করতে যাব, আমার সঙ্গে সঙ্গে দর্শকও সেটা বুঝতে পারবে। ফলে তাঁদের চোখে আমিই খারাপ হব। নিজের কাজ নিয়ে সৎ থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন: Parambrata on Rwitoban: বাবা কিংবদন্তি চিত্রপরিচালক, ১০ বছর ধরে হাসপাতালে ভর্তি ছেলে, দেখতে গেলেন পরমব্রত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget