Vicky-Katrina Updates: বর্ষশেষে কোথায় একান্তে কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা?
Bollywood Celebrity Updates: এবার বছর শেষের দিনগুলো একান্তে কাটাতে বেড়াতে গেলেন ভিকি - ক্যাটরিনা।

মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর সোশ্যাল মিডিয়া একাধিকবার ফুটে উঠেছে তাঁদের সম্পর্কের নানা ক্যামেরাবন্দি মুহূর্ত। দুই তারকার সম্পর্কের রসায়ন নজর কেড়েছে বারবার। কিছুদিন আগেই প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে পাহাড়ে গিয়েছিলেন তাঁরা। আর এবার বছর শেষের দিনগুলো একান্তে কাটাতে বেড়াতে গেলেন ভিকি - ক্যাটরিনা।
View this post on Instagram
">
">
ভিকি - ক্যাটরিনার ছুটি কাটানোর ছবি-
সম্প্রতি বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করেছেন। ছবিগুলির কোথাও ক্যামেরাবন্দি জঙ্গলের পশুপাখী। কোথাও আবার নিজেদের নানা রোম্যান্টিক মুহূর্ত। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, রাজস্থানে ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা। নিউ ইয়ার সেলিব্রেশনের পরই তাঁরা ফিরবেন বলেও জানা যাচ্ছে। এদিন একাধিক ছবি ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। দুই তারকাকে হেঁটে হেঁটে বেড়াতে দেখা যাচ্ছে। কোনও ছবিতে আবার নির্জনতা উপভোগ করছেন একান্তে। প্রসঙ্গত, এই রাজস্থানেই নতুন জীবন শুরু করেছিলেন তাঁরা।
">
আরও পড়ুন - Malaika Arora: ফের বিয়ের পিঁড়িতে মালাইকা? অর্জুনের সঙ্গে বর্ষবরণ উদযাপনের পরিকল্পনা জানালেন






















