এক্সপ্লোর

Katrina Kaif: আলিয়া, বিপাশার পর কি এবার মা হতে চলেছেন ক্যাটরিনা? সাম্প্রতিক ছবিতে বাড়ল জল্পনা

Katrina Kaif Pregnancy Rumors : এবার শোনা যাচ্ছে, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফও। তাঁর সাম্প্রতিক ছবিতে তেমনই জল্পনা রটেছে।

মুম্বই: কিছুদিন আগেই মা হতে চলার কথা ঘোষণা করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে বিয়ের মাস খানেকের মধ্যেই তিনি এই সুখবরটি শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে তাঁর মা হতে চলার আভাস স্পষ্ট ফুটে উঠেছে চেহারায়। অন্যদিকে, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা হতে চলার কথা জানান বলিউডের আর এক অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিশেষ ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা অবস্থার কথা জানান। এবার শোনা যাচ্ছে, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফও (Katrina Kaif)। তাঁর সাম্প্রতিক ছবিতে তেমনই জল্পনা রটেছে।

ক্যাটরিনা কাইফ কি অন্তঃসত্ত্বা?

সম্প্রতি নেট দুনিয়ায় ক্যাটরিনা কাইফের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে পাপারাৎজিদের পক্ষ থেকে। যে ছবিতে একেবারে ঢিলাঢালা পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। ক্যাটরিনার এমন ছবি দেখেই নেটিজেনরা অনুমান করছেন যে, ঢিলাঢালা পোশাক দিয়েই বেবি বাম্প ঢাকার চেষ্টা করছেন ক্যাটরিনা। নেট দুনিয়ায় ক্যাটরিনার সেই ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তে। অভিনেত্রীর ছবি দেখে কোনও অনুরাগী কমেন্ট করছেন যে, 'আশা করছি ক্যাটরিনা শীঘ্রই সুখবরটা দেবেন।' আবার কোনও নেটিজেন কমেন্ট করছেন, 'বেবি বাম্প লুকোচ্ছেন ক্যাটরিনা।' এক অনুরাগী কমেন্ট করেছেন যে, 'ক্যাটরিনাকে দেখে মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।'

আরও পড়ুন - Anurag Kashyap: যে কাজের জন্য চর্চায় থাকেন আমির খান, সেই কাজই করলেন অনুরাগ কাশ্যপ

প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। দুই তারকা বিয়ের আগে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও বিয়ের পরই ছবি পোস্ট করে সুখবরটা দেন। কাজের ফাঁকে নানা সময়ই তাঁদের ছুটি কাটাতে যেতে দেখা যায়। কিছুদিন আগেই ক্যাটরিনা কাইফের জন্মদিন উপলক্ষে মলদ্বীপে বেড়াতে যান তাঁরা। সেখান থেকে একগুচ্ছ ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। মিনি মাথুর, কবীর খান, বোন ইসাবেলা, সানি কৌশল, শর্বরী ওয়াঘ, ইলিয়ানা ডিক্রুজসহ আরও বেশ কয়েকজনকে দেখা যায় ভিকি- ক্যাটরিনার মলদ্বীপ ভ্রমণে। অনুরাগীদের ধারণা, শীঘ্রই মা হতে চলার কথা অফিশিয়ালি জানাবেন ক্যাটরিনা।

অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। সলমন খানের বিপরীতে তিনি অভিনয় করছেন 'টাইগার থ্রি' ছবিতে। এছাড়াও, 'ফোন ভূত', 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা' ও আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget