এক্সপ্লোর

Vicky Katrina: জলের মাঝে রোম্যান্স, ভিকি-ক্যাটরিনার ছবি থেকে চোখ সরাতে পারছে না নেট দুনিয়া

বিয়ের পর থেকে তাঁদের (Vicky Katrina) সম্পর্কের রসায়ন থেকে চোখ সরাতে পারছে না সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনই একটি ছবি পোস্ট করেছেন।

মুম্বই: বি টাউনের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। নানা সময় তাঁরা নিজেদের রোম্যান্টিক মেজাজের ছবি পোস্ট করে থাকেন। পর্দায় জুটি না বাঁধলেও বাস্তব জীবনে তাঁরা জুটি বেঁধেছেন। আর বিয়ের পর থেকে তাঁদের সম্পর্কের রসায়ন থেকে চোখ সরাতে পারছে না সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনই একটি ছবি পোস্ট করেছেন। যা দেখে চক্ষু চড়কগাছ নেট দুনিয়ার।

জলের মাঝে রোম্যান্টিক মেজাজে ভিকি-ক্যাটরিনা-

এদিন ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিকি কৌশলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে জলের মাঝে ভিকিকে দুহাতে আগলে দাঁড়িয়ে রয়েছেন ক্যাটরিনা। ভিকিও দুহাত দিয়ে ক্যাটরিনার কোমর জড়িয়ে ধরে রয়েছেন। শনিবার নেট দুনিয়ায় রোম্যান্টিক মেজাজের ছবি পোস্ট করে উত্তাপ বাড়ালেন দুই তারকা। ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন, 'আমি ও আমার।' ভিকি-ক্যাটরিনার ছবিতে সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রিয়ঙ্কা চোপড়া থেকে হৃত্বিত রোশন জনপ্রিয় এই দম্পতির ছবিতে ভালোবাসা প্রকাশ করেছেন।

আরও পড়ুন - Bollywood Updates: জুটি বাঁধছেন আমির-রণবীর? কোন পরিচালকের ছবিতে দেখা যাবে?

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশল প্রশংসায় ভরিয়ে দেন ক্যাটরিনা কাইফকে। সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার জীবনের প্রতিটা ক্ষেত্রেই ক্যাটরিনা আমাকে খুব দুর্দান্তভাবে প্রভাবিত করেছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে ওর মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কারণ, ও অসাধারণ বুদ্ধিমতী, বড় মনের এবং দুর্দান্ত একজন মানুষ। প্রত্যেকটাদিন আমি ওর থেকে কিছু না কিছু শিখি।' ক্যাটরিনা কাইফকে শেষবার পর্দায় দেখা গিয়েছে গতবছর মুক্তি পাওয়া 'সূর্যবংশী' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহকে। সামনেই একাধিক ছবি মুক্তি পেতে চলেছে তাঁর। 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা', 'ফোন ভূত' ও আরও বেশ কিছু ছবি আসতে চলেছে। অন্যদিকে, ভিকি কৌশলকেও একাধিক ছবিতে শীঘ্রই দেখা যাবে।

সেরা শিরোনাম

Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
Prosenjit Chatterjee: ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ
ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ

ভিডিও

Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget