এক্সপ্লোর

KBC 14: কীভাবে বিগ বি-র জন্য টুইটার জয়েন করেন? স্মৃতিচারণা আমির খানের

Aamir Khan and Amitabh Bachchan Updates: আমির খান এবং অমিতাভ বচ্চনের সম্পর্ক বেশ মধুর। বারবারই তার প্রমাণ পাওয়া যায়।

মুম্বই: ৭ অগাস্ট থেকে শুরু হয়েছে টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)। ১৪তম সিজন (KBC 14) নিয়ে ছোট পর্দায় ফিরেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সম্প্রতি একটি ভিডিও দেখা যাচ্ছে নেট মাধ্যমে। যেখানে হট সিটে বসে রয়েছেন বলিউডের আর এক সুপারস্টার আমির খান (Aamir Khan)। তাঁকে স্মৃতিচারণা করতে দেখা যাচ্ছে যে, কীভাবে অমিতাভ বচ্চনের জন্যই টুইটারে জয়েন করেন তিনি।

বিগ বি-র শোয়ে নস্টালজিক আমির খান-

স্বাধীনতা দিবস উপলক্ষে 'কৌন বনেগা ক্রোড়পতি'র বিশেষ অনুষ্ঠান 'আজাদি কে গর্ব কা মহাপর্ব'। যেখানে দেশের বেশ কিছু তারকাকে উপস্থিত থাকতে দেখা যাবে। সেই বিশেষ পর্বেই হাজির ছিলেন আমির খান। সেখানেই নিজের টুইটারে জয়েন করার স্মৃতিচারণা করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। 'রং দে বসন্তী'র গানের সুরে 'কেবিসি'তে প্রবেশ করেন আমির। দর্শকদের সঙ্গে কথাবার্তার পর শুরু হয় কুইজ। সেখানেই বিগ বি আমির খানকে প্রশ্ন করেন যে, 'তুমি কি টুইটারে আছো?' আমির খান উত্তর দেন, 'হ্যাঁ, আমি টুইটারে আছি। এর জন্য ধন্যবাদ জানাতে চাই অমিত জি-কে। মনে পড়ে, যখন আমি 'ধুম থ্রি'-এর জন্য শ্যুটিং করছি অভিষেক বচ্চনের সঙ্গে। আমরা লন্ডনে শ্যুটিং করছিলাম। সেই সময় অমিত জি আসেন সেখানে। একদিন আমরা কথাবার্তা বলছিলাম, সেই সময়ই অমিত জি আমাকে জিজ্ঞাসা করেন যে, কেন আমি টুইটারে নেই। বলেন, 'তোমার অনুরাগীরা তো তোমায় টুইটারে জয়েন করতে বলছে।' অমিত জি জিজ্ঞাসা করেছিলেন বলেই তার ২ থেকে ৩ সপ্তাহ পর আমি টুইটারে জয়েন করি। কিন্তু জানি না সেখানে কী পোস্ট করতে হয়। তাই আমি শুধুই সেখানে বন্ধুদের ছবির প্রচার করতে থাকি।' আমির খানের উত্তর শুনে বিগ বি প্রশ্ন করেন যে, 'তুমি তোমার বন্ধুদের ছবির প্রচার করছ। আর কেবিসির প্রচার করছ না?' উত্তরে আমির বলেন, 'কেবিসির কি প্রচারের কোনও দরকার আছে?'

আরও পড়ুন - Shah Rukh Khan: অনুরাগীর উপর মারাত্মক রেগে গেলেন শাহরুখ খান, কী ঘটেছে জানেন?

প্রসঙ্গত, আমির খান এবং অমিতাভ বচ্চনের সম্পর্ক বেশ মধুর। বারবারই তার প্রমাণ পাওয়া যায়। কিছুদিন আগে যখন বিগ বি-র 'ঝুন্ড' মুক্তি পায়, তখনও প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে আমিরকে। তাঁরা দুজনে একসঙ্গে ছবিও করেছেন। 'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে স্ক্রিন শেয়ার করেন আমির খান ও অমিতাভ বচ্চন।

অন্যদিকে, চার বছর পর পর্দায় ফিরতে চলেছেন আমির খান। তাঁর আগামী ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তি পাবে আগামী ১১ অগাস্ট। তার আগে বিভিন্ন জায়গায় ছবির প্রচার করছেন তিনি। এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মোনা সিংহ। দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য বলিউডে আত্মপ্রকাশ করছেন এই ছবি দিয়েই। বলিউডের মিস্টার পারফেকশনিস্টের এই ছবিকে ঘিরে নির্মাতা থেকে দর্শক, সকলেরই প্রত্যাশা অনেক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

Purulia Shellac Industry GI Tag : মানভূমে 'নতুন ভোর', লাক্ষা শিল্প পেল GI স্বীকৃতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ২: 'সেবাশ্রয়' নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget