এক্সপ্লোর

Kiara Advani wishes Sidharth Malhotra: রোম্যান্টিক ছবি, আদুরে ক্যাপশন, জন্মদিনে সিদ্ধার্থকে বিশেষ শুভেচ্ছা কিয়ারার

Sidharth-Kiara: দূরে সূর্যাস্ত হচ্ছে, আকাশের রং বদলাচ্ছে, আর একে অপরের চোখে ডুব দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। অভিনেত্রীর ক্যাপশন অনুযায়ী, সিদ্ধার্থ কোন দিকে চেয়ে আছেন তা সকলেই বুঝতে পারছেন।

নয়াদিল্লি: আজ সিদ্ধার্থ মলহোত্র (Happy Birthday Sidharth Malhotra) ৩৮তম জন্মদিন। বলিউড তারকার এই বিশেষ দিনে তাঁকে খানিক অন্যভাবে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। কী লিখলেন তিনি?

কিয়ারার আদুরে শুভেচ্ছা

১৬ জানুয়ারি, সিদ্ধার্থ মলহোত্রর জন্মদিন। এদিন অভিনেতার সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন কিয়ারা। ছবিটা দেখে এক কথায় 'রোম্যান্টিক' বলাই যায়। ক্যাপশনে লিখলেন, 'বার্থডে বয়, কোন দিকে তাকিয়ে আছ?' 

ছবিতে কেবলমাত্র একটা বাক্যই। কিন্তু তা দেখেই অনুরাগীরা দুই তারকার মধ্যে আদুরে সম্পর্কের আভাস পেয়েছেন। 

দূরে সূর্যাস্ত হচ্ছে, আকাশের রং বদলাচ্ছে, আর একে অপরের চোখে ডুব দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা। অভিনেত্রীর ক্যাপশন অনুযায়ী, সিদ্ধার্থ কোন দিকে চেয়ে আছেন তা সকলেই বুঝতে পারছেন। তাহলে কি এই ছবি পোস্ট করেই নিজেদের সম্পর্কের কথা অফিসিয়াল করতে চাইলেন অভিনেত্রী? আদুরে এই ছবির কমেন্টে অভিনেত্রী অনন্যা পাণ্ডে আবার লিখেছেন, 'মনে হচ্ছে এই ছবিটা আমারই তোলা'। অনুরাগীদের কমেন্টে শুভেচ্ছার বন্যা। মাত্র ১ ঘণ্টায় পোস্টে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ১ মিলিয়ন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

আরও পড়ুন: Kaushik-Churni Anniversary: বিয়ের ৩০তম জন্মদিন, বিশেষ দিনের অদেখা ছবিতে শুভেচ্ছাবার্তা

প্রসঙ্গত, বলি পাড়ায় এখন গুঞ্জন, ৬ ফেব্রুয়ারিই নাকি চার হাত এক হতে চলেছে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর। জয়সলমীরে বসবে বিয়ের আসর, এমনটাই শোনা গেছে। প্রসঙ্গত, চলতি বছরে নববর্ষ উদযাপনও তাঁরা একইসঙ্গে করেছিলেন, দুবাইয়ে। তবে সম্পর্ক হোক বা বিয়ে, একাধিক প্রশ্নের মুখেও নিশ্চিত করে কখনওই কিছু জানাননি কেউ। তবে অবশ্য একেবারে নাকচও করেননি। ফলে অনুরাগীরা একপ্রকার নিশ্চিত যে বলিউডে জলদিই বাজতে চলেছে বিয়ের সানাই।
প্রসঙ্গত, কিয়ারা ও সিদ্ধার্থ বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধেন ২০২১ সালের ছবি ‘শেরশাহ’-এ। সেখান থেকেই তাঁদের সম্পর্ক গভীর হয় বলে খবর। চলতি বছরে সিদ্ধার্থে দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। রশ্মিকা মান্দান্নার সঙ্গে এই প্রথম জুটি বাঁধবেন সিড। ছবির নাম ‘মিশন মজনু’। প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার ও গান। ছবিতে রশ্মিকার চরিত্রটিকে অন্ধ দেখানো হয়েছে। এছাড়া ‘যোদ্ধা’ ছবির কাজও চলছে। সেখানে সিদ্ধার্থের সঙ্গে অভিনয় করবেন দিশা পাটনি ও রাশি খন্না। মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন সিদ্ধার্থ, মাত্র ১৮ বছর বয়সে। এরপর সহ পরিচালক হিসেবে কাজ করেন ‘মাই নেম ইজ খান’ ছবিতে। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে প্রথম অভিনয়। সঙ্গে ছিলেন বরুণ ধবন ও আলিয়া ভট্ট। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget