এক্সপ্লোর

Koel Mallick: ‘ফ্লাইওভার’ থেকে হঠাৎ ইউটার্ন কোয়েলের, রহস্যের খোঁজে বিদিশা

‘ফ্লাইওভার’ থেকে হঠাৎ ইউটার্ন। আর এখান থেকেই শুরু হল গল্প

গল্পটা লেক গার্ডেন্স ফ্লাই ওভারের। যেখান থেকে অনেকেই ডিভাইডারের ব্লক সরিয়ে ইউটার্ন নেয়। আর সেই কারণে উল্টোদিক থেকে আসা গাড়ি গুলো অনেক সময়ই দুর্ঘটনার সম্মুখীন হয়। ঠিক এই ভাবনা থেকেই তৈরি হয়েছে ছবি ‘ফ্লাইওভার’।

চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে কখনও শাড়ি, কখনও সালোয়ার কামিজ। বাঁ হাতে ঘড়ি। চোখে মুখে কৌতুহল-জিজ্ঞাসা। কথা হচ্ছে সাংবাদিক বিদিশাকে নিয়ে, বাস্তবে যিনি অভিনেত্রী কোয়েল মল্লিক। আগামী ২রা এপ্রিল প্রেক্ষাগৃহে আসতে চলেছে কোয়েল মল্লিক অভিনীতি ছবি ‘ফ্লাইওভার’। ছবিটির পরিচালনা করেছেন পরিচালক অভিমন্য়ু মুখোপাধ্যায় । 

‘ফ্লাইওভার’ ছবিটি তামিল, তেলুগু, কন্নড় ভাষার সুপারহিট ছবি ‘ইউ টার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে।

ট্রাফিক আইন ভাঙার ছবি কিন্তু দেশের সব জায়গাতেই স্পষ্ঠ। হাজারো নিয়ম কানুনের বিধিনিষেধ থাকা সত্ত্বেও রোজই ভূরি ভূরি দুর্ঘটনার খবর সামনে আসছে। কলকাতার সাংবাদিক বিদিশা সেই দুর্ঘটনা পিছনে থাকা কারণকেই খুঁজে বের করতে চায়। খুঁজতে চায় সেই মানুষগুলোকে একটা দুর্ঘটনার ফলে যাদের জীবন ভেঙেচুরে ছারখার হয়ে গেছে। 

বিদিশার চরিত্রে কোয়েল মল্লিকের অভিনয় ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। ছবিতে পুলিশের ভূমিকায় দেখা মিলেছে গৌবর চক্রবর্তী ও শান্তিলাল মুখোপাধ্যায়ের। এছাড়াও  ‘ফ্লাইওভার’-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রবি সাউ, কৌশিক রায় সহ আরও অনেকে।

‘ফ্লাইওভার’ ছবিটির প্রযোজনার দায়িত্বে আছেন নিসপাল সিংহ রানে। সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেকবারের মত এবারও নতুন ধরনের চরিত্রে অভিনয় করার জন্য় অনেকটাই হোমওয়ার্ক করতে হয়েছে কোয়েলকে। 

‘ফ্লাইওভার’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পরই দর্শকের উন্মাদনার পারদ চড়তে শুরু করেছে। ট্রেলারের টান টান সাসপেন্স কৌতুহল তৈরি করেছে সিনেপ্রেমীদের মধ্যে।

করোনা পরবর্তী অবস্থায় সিনেমা হল খুলে গেছে ইতিমধ্যেই। অন্যান্য ছবির পাশাপাশি বেশ কিছু সাম্প্রতিক বাংলা ছবিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। যার মধ্যে অন্য়তম 'চিনি', 'ম্যাজিক', 'প্রেম টেম'। তাই ‘ফ্লাইওভার’ নির্মাতাদের আশা এই ছবিও দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget