এক্সপ্লোর

পুরসভায় গিয়ে কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন যশ-নুসরত

সূত্রের খবর, পুরসভার চিকিত্‍সকদের যশ জানান, সামনেই তাঁর বিদেশ সফর রয়েছে। তাই দ্বিতীয় ডোজ ৮৪ দিনের আগে নিতে চান তিনি।

কলকাতা: আজ পুরসভায় গিয়ে করোনার ভ্যাকসিন নিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। সঙ্গে ছিলেন অভিনেতা যশ। দু’জনেই কোভিশিল্ডের প্রথম ডোজ নিলেন। সূত্রের খবর, পুরসভার চিকিত্‍সকদের যশ জানান, সামনেই তাঁর বিদেশ সফর রয়েছে। তাই দ্বিতীয় ডোজ ৮৪ দিনের আগে নিতে চান তিনি। সেক্ষেত্রে তাঁর কী করণীয়, তাও জানতে চান পুর আধিকারিকদের কাছ থেকে। পুরসভার তরফে যশকে জানানো হয়, এক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিলে, ৮৪ দিনের আগে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব। 

সূত্রের খবর, এদিন সম্ভাবত সন্তানের বার্থ সার্টিফিকেট সংক্রান্ত কিছু কাজও সেরেছেন তাঁরা। পাশাপাশি জানা গিয়েছে, সন্তানের বার্থ সার্টিফিকেটে বাবার নাম নয়, শুধুমাত্র মায়ের নাম রাখতে চান নুসরত। সেজন্য কী করতে হবে, তা জানতে কলকাতা পুরসভায় যান সাংসদ- অভিনেত্রী নুসরত জাহান, সঙ্গে ছিলেন যশও। এ দিন তাঁরা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিমের চেম্বারেও যান।

গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। ৩০ অগাসট হাসপাতাল থেকে ছুটি পান তিনি। নবজাতককে নিয়ে ফেরেন বালিগঞ্জের বাড়িতে। এদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে তারকা-সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। সদ্যোজাতকে কোলে নিয়ে গাড়িতে ওঠেন অভিনেতা যশ দাশগুপ্ত।

পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। মা ও নবজাতকের অবস্থা স্থিতিশীল বলে খবর দেওয়া হয় হাসপাতাল সূত্রে। সদ্যজাত ও নবজাতককে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। জানানো হয়েছিল সবকিছু স্বাভাবিক থাকলে নুসরতকে খুব তাড়াতাড়িই ছুটি দেওয়া হবে। ৩০ অগাস্ট সেই মতোই হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। 

নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়।

আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কি যশ?' এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই। সব জল্পনার অবসান ঘটিয়ে এখন নুসরতের নতুন পরিচয়ই প্রধান। মা হয়েছেন নুসরত। কোলে এসেছে ছোট্ট ছেলে। গোটা সময়টা নুসরতের পাশে ছিলেন যশ। এটাই তো চেয়েছিলেন নুসরত। দিন কয়েক আগে পাম অ্যাভিনিউ-এর বাড়ি থেকে নুসরতকে হাসপাতালে নিয়ে আসেন তিনিই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget