এক্সপ্লোর

Ram Setu Film Update: 'রাম সেতু' ছবির শ্যুটিংয়ে বড় চমক অক্ষয় কুমারের

শোনা যাচ্ছে, 'রাম সেতু' ছবির মুম্বই পর্বের শ্যুটিং চলতি জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে। কিন্তু যেভাবে করোনা পরিস্থিতি ফের বাড়ছে, তাতে সিনেমা স্থগিতের মতো শ্যুটিংয়েও বাধা পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে

মুম্বই: অক্ষয় কুমার (Akshay Kumar) কেরিয়ারের শুরু থেকেই অন্তত একটা জিনিস তাঁর অনুরাগীদের জন্য ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন। তা হল চমক। প্রতিটি ছবিতেই নিজের অনুরাগী এবং দর্শকদের জন্য কোনও না কোনও চমক উপহার দেন বলিউডের খিলাড়ি। এবার তাঁর আগামী ছবি 'রাম সেতু'তেও (Ram Setu) তিনি এমন কিছু করছেন, যা চমকে দিতে চলেছে দর্শকদের। শোনা যাচ্ছে, 'রাম সেতু' ছবিতে অক্ষয় কুমার এমন কিছু দৃশ্যে অভিনয় করবেন, যা এর আগে দর্শক দেখেননি। এর বেশিরভাগ শ্যুটিংই হবে জলের নিচে। একটি সাক্ষাৎকার দিতে গিয়ে 'রাম সেতু'র সঙ্গে জড়িয়ে থাকা ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, এই দৃশ্যগুলির জন্য বিদেশ থেকেও কলাকুশলীদের নিয়ে আসা হচ্ছে। তিনি বলেছেন, 'নভেম্বরেই জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত ভারুচা তাঁদের শ্যুটিং প্রায় শেষ করে ফেলেছেন। যদিও এরপর শ্রীলঙ্কায় গিয়ে জলের তলার অনেক দৃশ্যের শ্যুটিং করা এখনও বাকি রয়েছে। যদিও সেই শ্যুটিং এখনই সম্ভব হচ্ছে না করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে।'

আরও পড়ুন - Amitabh Recalls Shashi Kapoor: হঠাৎ শশী কপূরকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট অমিতাভ বচ্চনের

তিনি আরও বলেন, 'যেহেতু এখন করোনা পরিস্থিতিতে শ্রীলঙ্কায় গিয়ে শ্যুটিং করা যাচ্ছে না, তাই ছবির পরিচালক অভিষেক শর্মা এবং ছবির রিসার্চ টিম ঠিক করে যে ওই দৃশ্যগুলো তারা শ্যুট করবে দমন এবং দিউতে। তাতেও সব দৃশ্যের শ্যুটিং সেরে ফেলা এখনই সম্ভব হচ্ছে না। বাকি থাকছে বেশ কিছু। তাই অভিষেক শর্মা এবং তাঁর টিম সিদ্ধান্ত নিয়েছে যে, বাকি দৃশ্যগুলোর শ্যুটিং মুম্বইতেই সেরে ফেলা হবে। আর অক্ষয় কুমার খুব ঝুঁকিপূর্ণভাবে জলের জলের তলায় শ্যুটিং করবেন। তাঁর এই দৃশ্যগুলো ভালো করে শ্যুট করার জন্য বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে বিশেষজ্ঞদের।'

শোনা যাচ্ছে, 'রাম সেতু' ছবির মুম্বই পর্বের শ্যুটিং চলতি জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হবে। কিন্তু যেভাবে করোনা পরিস্থিতি ফের বাড়ছে, তাতে সিনেমা স্থগিতের মতো শ্যুটিংয়েও বাধা পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, অক্ষয় কুমারকে শেষবার পর্দায় দেখা গিয়েছএ রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে। বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়া এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ। অক্ষয় কুমারের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কিছু ছবির কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget