এক্সপ্লোর

Bharti Singh: মা হতে চলেছেন কমেডি কুইন ভারতী সিংহ?

কান পাতলেই জানা যাচ্ছে, ভারতী সিংহ (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে, আগামী বছর তাঁদের প্রথম সন্তানের জন্ম হতে পারে।

মুম্বই: যেদিন থেকে হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেছেন কমেডি কুইন ভারতী সিংহ (Bharti Singh), সেদিন থেকেই তাঁর মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। যদিও প্রতিবারই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খরব গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভারতী। ফের একবার সেই গুঞ্জন শোনা যাচ্ছে। আর এবার ভারতী সিংহের প্রতিক্রিয়া আরও জোরাল করল গুঞ্জনকে।

সম্প্রতি কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন ভারতী সিংহ। কিছু ছবিতে দুজনের রোম্যান্টিক কেমিষ্ট্রি ধরা পড়েছে। আবার কিছু ছবি মজার ছলেও রয়েছে বলে বোঝা যাচ্ছে। ভারতী সিংহের পোস্ট করা এই ছবি থেকেই জল্পনা শুরু হয়েছে। ছবিতে ঈষৎ বেবি বাম্পেরও লক্ষণ চোখে পড়েছে নেট নাগরিকদের। সেখান থেকেই শুরু জল্পনা। তাহলে কি মা হতে চলেছেন কমেডি কুইন?

আরও পড়ুন - Shilpa Shetty: দু-পায়ে দুটো আলাদা জুতো পরে বিমানবন্দরে শিল্পা শেট্টি, তারপর?

কান পাতলেই জানা যাচ্ছে, ভারতী সিংহ এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া তাঁদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন। শোনা যাচ্ছে, আগামী বছর তাঁদের প্রথম সন্তানের জন্ম হতে পারে। কমেডি কুইনের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ভারতী। বর্তমানে সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। মা হওয়ার একেবারে প্রথম পর্যায়ে রয়েছেন তিনি। তাই শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হচ্ছে তাঁকে।

মা হতে চলার খবর ছড়ানোর প্রসঙ্গে ভারতী সিংহকে জিজ্ঞাসা করা হলে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এই খবরকে স্বীকারও করছেন না আবার অস্বীকারও করছেন না। যখন সঠিক সময় আসবে তখন এই প্রসঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। তার সঙ্গে আরও বলেন, 'এটা কোনও লুকিয়ে রাখার বিষয় নয়। কেউ লুকিয়ে রাখতেও পারে না। তাই যখন কিছু জানানোর প্রয়োজন হবে, প্রকাশ্যেই জানাবো'। ভারতী সিংহের এমন প্রতিক্রিয়ায় তাঁর মা হতে চলার খবর আরও জোরাল বলে মত নেট নাগরিকদের।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget