এক্সপ্লোর

Shilpa Shetty: দু-পায়ে দুটো আলাদা জুতো পরে বিমানবন্দরে শিল্পা শেট্টি, তারপর?

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের দিনই সলমন খান তাঁর টিমকে নিয়ে 'দবং ট্যুর'-এর জন্য রিয়াধের উদ্দেশে পাড়ি দিলেন। সলমন খান ছাড়াও এই সফরে দেখা গেল মনীশ পল, সুনীল গ্রোভার এবং আয়ুষ শর্মার মতো তারকাদের।

মুম্বই: এই মুহূর্তে টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দর্শকের পরিচিত মুখ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বিচারকের আসনে মাতিয়ে রাখতে দেখা যায় তাঁকে। বড় পর্দায় খুব অনেক বচর তাঁকে দেখা না গেলেও চলতি বছপ দীর্ঘদিন পরে তিনি ফিরেছেন সিনেমাহলে। চলতি বছর মুক্তি পেয়েছে তাঁর কমেডি ছবি 'হাঙ্গামা টু'। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। প্রায়শই সন্তানদের সঙ্গে হোক কিংবা বেড়াতে যাওয়ার ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন। তাই নেট দুনিয়ায় শিল্পা শেট্টির ফলোয়ার্সের সংখ্যা চোখে পড়ার মতো। ফিটনেসের মতো ফ্যাশনেও নজর কাড়েন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গেল দু পায়ে দুটো আলাদা জুতো পরা অবস্থায়। আর শিল্পা শেট্টির এমন কান্ড দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। 

শুরু হচ্ছে সলমন খানের 'দবং ট্যুর'। বলিউডের ভাইজানের টিমের সঙ্গে যোগ দিতে এদিন বিমানবন্দরে দেখা গেল একঝাঁক তারকাকে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের দিনই সলমন খান তাঁর টিমকে নিয়ে 'দবং ট্যুর'-এর জন্য রিয়াধের উদ্দেশে পাড়ি দিলেন। সলমন খান ছাড়াও এই সফরে দেখা গেল মনীশ পল, সুনীল গ্রোভার এবং আয়ুষ শর্মার মতো তারকাদের। সেখানেই নেটিজেনদের নজর কাড়লেন শিল্পা শেট্টি। যে ছবি নেট মাধ্যমে দেখা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, সাদা টি শার্ট, কালো লেদার জ্যাকেট এবং কালো প্যান্টের সঙ্গে তিনি দু পায়ে দুটো আলাদা জুতো পরেছেন। নেট দুনিয়ায় এই ছবি দেখা যেতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, 'ধড়কন' অভিনেত্রী কি ইচ্ছা করেই এমন কান্ড করেছেন? নাকি তিনি ভুল করে পরে ফেলেছেন। এর পাশাপাশি অভিনেত্রীকে নিয়ে ট্রোলিং করতেও ছাড়েনি নেটাগরিকদের একাংশ।


Shilpa Shetty: দু-পায়ে দুটো আলাদা জুতো পরে বিমানবন্দরে শিল্পা শেট্টি, তারপর?

আরও পড়ুন - Alia Bhatt: রণবীর কপূরকে নিয়ে এটা কী বললেন আলিয়া ভট্ট!

শিল্পা শেট্টির দু পায়ে দুটো জুতো পরার ছবি দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ লিখেছেন, 'কোন মন্দির থেকে চুরি করেছেন?', আবার কেউ লিখেছেন, 'কার্টুন'। আবার কোনও নেট নাগরিককে কমেন্ট করতে দেখা গিয়েছে, 'অসাধারণ। আমার ওঁর স্টাইল বেশ পছন্দ হয়েছে।' এভাবেই সকলের মাঝে নজর কাড়লেন শিল্পা শেট্টি।

প্রসঙ্গত, 'দবং ট্যুর'-র পাশাপাশি শিল্পা শেট্টি ব্যস্ত রয়েছেন তাঁর আগামী রিয়েলিটি শো নিয়েও। 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-র চলতি সিজনে বিচারকের আসনে দেখা যাবে তাঁকে। শিল্পার সঙ্গে এই শোয়ের বিচারকের আসনে থাকছেন কিরণ খের ও বাদশাও। শোনা যাচ্ছে এমনটাই।

সেরা শিরোনাম

Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Ranojoy Bishnu: হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
হাসপাতালের বিছানায় শুয়ে, হাতে বিশেষ এক চিঠি! এখন কেমন আছেন রণজয়?
Mrigaya 1.5: এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?
এবার নতুন রহস্য সমাধানে ঋত্বিক, সঙ্গী হচ্ছেন এক নায়িকা! কবে মুক্তি?

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget