এক্সপ্লোর

Salman Khan Threat Letter: সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ পুলিশের

Salman Khan and Selim Khan Threat Letter: সদ্য হুমকি চিঠি পেয়েছেন সলমন খান ও সেলিম খান। যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম

মুম্বই: সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় এবার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। ইতিমধ্যেই কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের জন্য লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সেইসঙ্গে এবার সলমন খানকে হুমকি চিঠি পাঠানোর ঘটনাতেও জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। 

সদ্য হুমকি চিঠি পেয়েছেন সলমন খান (Salman Khan) ও সেলিম খান (Selim Khan)। মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। সকাল সাড়ে ৭টা ৮টার মধ্যে এই চিঠিটি উদ্ধার হয়। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। 

আর কী ছিল সলমন আর সেলিম খানকে পাঠানো সেই হুমকি চিঠিতে? সেখানে লেখা ছিল, 'তোদের অবস্থাও মুসেওয়ালার মত হবে।' সন্দেহ, সিধুর মৃত্যুর ঘটনার সঙ্গেও যোগ রয়েছে সলমনের পাওয়া এই হুমকি চিঠির।

আরও পড়ুন: Escaype Live Review: লাইক, শেয়ার, ফলোয়ার্সের মায়াজাল জীবন কীভাবে বদলে দিতে পারে, সেই গল্পই বলবে 'এস্কেপ লাইভ'

এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম সদ্য সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। কেন? কারণ সদ্য সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও আততায়ী হিসেবে উঠে এসেছে তাঁরই নাম। গত ২৯ মে পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ড শিহরিত করেছিল সবাইকেই। তিনদিক থেকে গাড়ি ঘেরাও করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তাঁর গাড়িকে। বিশেষ করে চালকের আসনে। কারণ সেইদিন চালকের আসনে ছিলেন সিধু স্বয়ং। নিরাপত্তা প্রত্যাহারের পরেরদিনই এই ঘটনা ঘটে। 

সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সলমন খানের হুমকি চিঠি পাওয়ার ঘটনায় মুম্বই সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, কৃষ্ণসার হত্যা মামলা চলাকালীন সলমনকে ওই গ্যাংস্টার হুমকি দেয়, যোধপুরেই খুন হতে হবে নায়ককে। নতুন করে সলমনের কাছে হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে কে, তা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। 

সেরা শিরোনাম

সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget