এক্সপ্লোর

Escaype Live Review: লাইক, শেয়ার, ফলোয়ার্সের মায়াজাল জীবন কীভাবে বদলে দিতে পারে, সেই গল্পই বলবে 'এস্কেপ লাইভ'

Escaype Live: অভিনয়ে সিদ্ধার্থ, স্বস্তিকা মুখোপাধ্যায়, জাভেদ জাফরি, শ্বেতা ত্রিপাঠি, সুমেধ মুদগলকর, প্লাবিতা বড়ঠাকুর, রোহিত চান্দেল, আদ্যা শর্মা, ঋত্বিক সাহোরে। পরিচালনা সিদ্ধার্থ কুমার তিওয়ারি। 

পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: জীবন থেকে পালিয়ে এক ভার্চুয়াল দুনিয়ায় (Virtual World) বেঁচে থাকার গল্প। ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘এস্কেপ লাইভ’ (Escaype Live)। লাইক, শেয়ার, ফলোয়ার্সের (Like, Share, Followers) মায়াজাল মানুষকে কোন অতলে টেনে নিয়ে যেতে পারে, তাই দেখানো হয়েছে এই সিরিজটিতে।

ভার্চুয়াল দুনিয়ায় বাঁচার গল্প

এ এক অদ্ভুত দ্বন্দ্ব। এ এক অদ্ভুত মায়াজাল। যে জাল কেটে বেরোনো প্রায় অসম্ভব হয়ে পড়ছে নেট-নাগরিকদের পক্ষে। ৮ থেকে ৮০, সোশ্যাল মিডিয়ায় সকলেই সম্মোহিত। সেই সম্মোহন এতটাই গাঢ় যে সোশ্যাল মিডিয়ার জন্যই কার্যত সুস্থ সমাজের মূল স্রোত থেকেই সরে যাচ্ছে বহু জীবন। এমনকী অপরাধের অন্ধকারেও তলিয়ে যাচ্ছে যুবসমাজ। হিতাহিত জ্ঞান হারিয়ে এক অবাস্তব স্বপ্ন ধাওয়া করছে তাঁরা। এই প্রেক্ষাপটেই লেখা হয়েছে ওয়েব সিরিজ ‘এস্কেপ লাইভ’-এর চিত্রনাট্য। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া এই সিরিজটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ, স্বস্তিকা মুখোপাধ্যায়, জাভেদ জাফরি, শ্বেতা ত্রিপাঠি, সুমেধ মুদগলকর, প্লাবিতা বড়ঠাকুর, রোহিত চান্দেল, আদ্যা শর্মা, ঋত্বিক সাহোরে। সিরিজটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ কুমার তিওয়ারি। 

'এস্কেপ লাইভ' একটি অনলাইন অ্যাপের কাহিনি। একটি অ্যাপের দৌলতে লাইক, সাবস্ক্রাইব, শেয়ারের এক গোলক ধাঁধায় আটকে গিয়েছে বেশ কিছু জীবন। একটি প্রতিযোগিতা চলছে। নিজের পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করে যে যত বেশি ভার্চুয়াল ডায়মন্ড সংগ্রহ করতে পারবে, সে পাবে তিন কোটি টাকার পুরস্কার। এছাড়া প্রতিটি ভার্চুয়াল ডায়মন্ড পিছু পাঁচ টাকা করে জমা হবে প্রতিযোগীর অ্যাকাউন্টে। এই প্রতিযোগিতার প্রক্ষেপটেই আলাদা আলাদা কিছু কাহিনি বুনেছেন পরিচালত সিদ্ধার্থ। ‘ডান্স রানি’, ‘ফেটিশ গার্ল’, ‘ডার্ক অ্যাঞ্জেল’, ‘মীনা’, ‘আমচা স্পাইডার’- রা এস্কেপ লাইভের প্রতিযোগী। প্রতেকে নিজের নিজের অনুরাগীদের মন জেতার জন্য নিজেকেও অতিক্রম করে যেতে তৈরি।

ডান্স রানি খুদে একটি মেয়ে। কিন্তু অর্থের লোভে তার মামা তাঁর শৈশবটাই ছিনিয়ে নেয়। প্রতিযোগিতা জেতার জন্য নৃশংস হয়ে উঠতেও দ্বিধা করে না ডার্ক অ্যাঞ্জেল, যাকে সবাই ডার্কি নামে চেনে। জীবনের ঝুঁকি নিয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় আমচা স্পাইডার। আবার পুরুষের শরীরে লুকিয়ে থাকা নারীসত্ত্বাকে সবার সামনে নিয়ে আসার কঠিন লড়াই জিততে চায় মীনা। নিজের সীমা লঙ্ঘন না করে যৌনতার আলোছায়ায় এক অদ্ভুত পরিচিতি তৈরি করে ফেটিশ গার্ল।

আরও পড়ুন: Panchayat Season 2 Review: প্রথম সিজনের পর কতটা জমল 'পঞ্চায়েত সিজন টু'? পড়ুন রিভিউ

কার কেমন অভিনয়?

এই সিরিজে এস্কেপ লাইভের কর্মীর চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ। তবে সিরিজটি জুড়ে তাঁর অভিনয় আলাদা করে নজর কাড়তে ব্যর্থ। এস্কেপ লাইভের কর্ণধারের চরিত্রে জাভেদ জাফরির অভিনয়ও সাদামাটা। কিন্তু ডান্স রানির ভূমিকায় খুদে অভিনেত্রী আদ্যা শর্মা, ডার্ক অ্যাঞ্জেলের ভূমিকায় সুমেধ মুগদলকর দুর্দান্ত অভিনয় করেছেন। ফেটিশ গার্লের সঙ্গে তাঁর বসের ভূমিকায় নজর কড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এস্কেপ লাইভের কাহিনি শেষ হয়নি। নতুন চমকের জন্য দ্বিতীয় সিজনের ইঙ্গিত দিয়েই প্রথম সিজন শেষ করেছেন পরিচালক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget