এক্সপ্লোর

Zakir Hussain Passes Away : শেষরক্ষা হল না, চলে গেলেন জাকির হোসেন, খবর নিশ্চিত করল পরিবার

গত কয়েকদিন ধরেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তবলা মায়েস্ত্রো।

 

নয়াদিল্লি : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, জানানো হল শিল্পীর পরিবারের তরফে।  জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন কিংবদন্তী তবলা-শিল্পী। ৭৩ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী তবলা-শিল্পী। 

গত কয়েকদিন ধরেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তবলা মায়েস্ত্রো। মার্কিন মুলুকে একটি হাসপাতালের আইসিইউতে চলছিল তাঁর চিকিৎসা।  কিন্তু রক্তচাপ ও হৃদযন্ত্রের সমস্যার কোনও উন্নতি হয়নি।  সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, হৃদযন্ত্রের সমস্যাই কেড়ে নিল তবলার জাদুকরকে। 

রবিবারই পিটিআই জানায়, জাকির হোসেনের বন্ধু বিখ্যাত বংশীবাদক রাকেশ চৌরাসিয়া তাঁর প্রয়ানের খবর জানিয়েছেন। পরে পরিবারের তরফে কেউ কেউ এই খবর ভুল বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জানানো হয়, তিনি আশঙ্কাজনক, সবাই যেন তাঁর আরোগ্য কামনা করে।  পরে সংবাদ সংস্থা পিটিআই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে। 

তাঁর মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীতজগতে। তবলায় জাকির হুসেন মানেই ম্যাজিক। ভূষিত হয়েছেন পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রীতে। শেষবার ২০২২সালে কলকাতায় এসে অনুষ্ঠান করেন তিনি। ৬৬ তম গ্র্যামি পুরস্কারের মঞ্চে তিন-তিনটি পুরস্কার পেয়েছিলেন তবলা-শিল্পী।  বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম এবং বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে পুরস্কারে সম্মানিত হন তিনি ।  

প্রবাদপ্রতিম শিল্পীর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী লেখেন, 'কিংবদন্তী তবলা বাদক উস্তাদ জাকির হুসেন জির প্রয়াণে গভীরভাবে শোকাহত।  অনন্য প্রতিভা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে বিপ্লব ঘটিয়েছিলেন জাকির হুসেন। তাঁর অতুলনীয় ছন্দ লক্ষ লক্ষ মানুষকে বিমোহিত করেছে। তিনি বিরামহীনভাবে ভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্যকে বিশ্ব সঙ্গীতের সঙ্গে মিলিয়েছেন।  এইভাবে সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন তিনি। তাঁর আইকনিক পারফরম্যান্স এবং প্রাণবন্ত সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্মের শিল্পী এবং সঙ্গীতপ্রেমীদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বসঙ্গীত জগতের প্রতি আমার আন্তরিক সমবেদনা।' 

মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রখ্যাত উস্তাদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক উস্তাদ জাকির হুসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। এটি দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা  তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য একটি বিশাল ক্ষতি। আমি মহান শিল্পীর পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget