এক্সপ্লোর

Shruti Haasan Birthday: ধনুশ থেকে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, শ্রুতি হাসান সম্পর্কে অজানা তথ্য

কয়েক মাস আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে নাগার্জুন পুত্র নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী সামান্থার। এবং সদ্যই বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতা ধনুশের। ফলে অভিনেত্রীর জন্মদিনে বারবার উঠে আসছে তাঁর সঙ্গে সম্পর্কের কথা।

চেন্নাই: আজ জন্মদিন দক্ষিণ এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের (Shruti Haasan)। দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী বলিউডেও একাধিক ছবিতে অভিনয় করেছেন। 'গব্বর ইজ ব্যাক', 'ওয়েলকাম ব্যাক' এবং আরও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। অভিনেত্রীর জন্মদিনে উঠে আসছে তাঁর বেশ কিছু সম্পর্কের কথাও। বিভিন্ন সূত্রে জানা যায়, নানা সময়ে ধনুশ এবং নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি হাসান। যদিও অভিনেত্রীর পক্ষ থেকে তা স্বীকার করা হয়নি। প্রসঙ্গত, কয়েক মাস আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে নাগার্জুন পুত্র নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী সামান্থার। এবং সদ্যই বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতা ধনুশের। ফলে অভিনেত্রীর জন্মদিনে (Shruti Haasan Birthday) বারবার উঠে আসছে তাঁর সঙ্গে এই দুই তারকার সম্পর্কের কথা। আজ শ্রুতি হাসানের জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।

১. দক্ষিণের দুই জনপ্রিয় তারকা কমল হাসান এবং শারিকার সন্তান শ্রুতি হাসান। শ্রুতির এক বোনও রয়েছে। নাম অক্ষরা হাসান। 

২. পড়াশোনাতেও তুখোড় ছিলেন শ্রুতি হাসান। অভিনয়ের সঙ্গে তিনি পড়াশোনাও চালিয়ে যান। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীতে সিদ্ধান্ত নেন অভিনয় এবং গান নিয়েই কেরিয়ার তৈরি করবেন। ক্যালিফোর্নিয়ার এক মিউজিসিয়ান ইনস্টিটিউট থেকে গান নিয়ে পড়াশোনা করেন।

আরও পড়ুন - Shweta Tiwari: বিতর্কিত মন্তব্যের জের, শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে FIR

৩. সফল অ্যানিমেশন ছবি 'ফ্রোজেন'-এ গলা দিয়েছেন শ্রুতি হাসান।

৪. বিভিন্ন সূত্রে জানা যায়, স্কুলে পড়াকালীন নিজের ভুয়ো নাম ব্যবহার করতেন শ্রুতি হাসান। তিনি যে জনপ্রিয় পরিবারের সন্তান, সে কথা প্রকাশ করতে চাইতেন না। পূজা রামচন্দ্রন নাম ব্যবহার করতেন স্কুলে।

৫. জুতোর প্রতি ভালোলাগা রয়েছে শ্রুতি হাসানের। নানা স্টাইলের জুতো পরতে পছন্দ করেন। তাঁর জুতোর কালেকশনও দেখার মতো।

৬. মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক শ্রুতি হাসানের। বিভিন্ন জায়গায় দুজনকে একসঙ্গে দেখা যায়। শোনা যায়, একবার কোনও সমস্যার কারণে বেশ কিছুদিন মায়ের সঙ্গে কথা বলেননি শ্রুতি।

৭. শুধু অভিনেত্রীই নন, সুরকার হিসেবেও পরিচিত শ্রুতু হাসান। বাবার প্রযোজিত বেশ কিছু প্রোজেক্টে সুর দিয়েছেন অভিনেত্রী।

সেরা শিরোনাম

Shah Rukh Khan: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
Diljit Dosanjh: মিলল দিলজিতের কনসার্টের অনুমতি, কিন্তু রাখতে হবে ২০০০ নিরাপত্তারক্ষী! রয়েছে আরও নিয়মবিধি
মিলল দিলজিতের কনসার্টের অনুমতি, কিন্তু রাখতে হবে ২০০০ নিরাপত্তারক্ষী! রয়েছে আরও নিয়মবিধি
Imran Khan : অভিনেতা ইমরানকে কালকের মধ্যেই ভারত ছাড়তে বলা হয়েছিল, বড় আপডেট বম্বে হাইকোর্টে
অভিনেতা ইমরানকে কালকের মধ্যেই ভারত ছাড়তে বলা হয়েছিল, বড় আপডেট বম্বে হাইকোর্টে
Bigg Boss Bangla: 'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু
'এ সপ্তাহে থেকে গেলে দুঃখ থাকবে কপালে', বিগ বসে হুমকি দিলেন সৃজলা, ধুন্ধুমার শুরু

ভিডিও

RG Kar Case | নির্মল ঘোষ, সোমনাথ দে-কে হেফাজতে নিতে আবেদন জানাবে অভয়ার পরিবার
Cyclone Arnab | 'অর্ণব'-এর দাপটে অন্ধ্রপ্রদেশে অন্তত তিন জনের মৃত্যু | #abpananda
West Bengal Vidhan Sabha | উপনির্বাচনে জয়ী হওয়া ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণ
CM Suvendu Adhikari |
Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget