এক্সপ্লোর

Look Back 2023: কেরালা স্টোরি থেকে আদিপুরুষ ! বিতর্কে উসকে দিয়েছে যে ৪ ছবি

Year Ender 2023: ভারতীয় ছবির সঙ্গে বিতর্ক যেন জড়িয়ে থাকবেই। কিছু বিষয় নিয়ে সাধারণ মানুষের চর্চায় বিতর্ক তৈরি হয় বলিউডের বেশ কিছু ছবিকে ঘিরে। ২০২৩ সালে এমনই কিছু বিতর্কিত ছবিকে ফিরে দেখা

Controversial Film 2023: অন্যরকম কিছু চিন্তা আপামর দেশবাসীর সামনে এলে তা নিয়ে কখনও সখনও শোরগোল শুরু হয়। সমাজমাধ্যম আসার পর থেকে যে কোনও বিষয় নিয়ে মতামত প্রকাশ করতে দেখা যায় সাধারণ মানুষকে আর সেই মতামতের কেন্দ্রে একটা বড় অংশ থাকে সিনেমা। বিশেষত বলিউডের ছবি। এই বছর বেশ কতগুলি ভাল ভাল ছবি মুক্তি পেয়েছে। জওয়ান, পাঠান, কুত্তে, টাইগার থ্রি, জুইগাটো ইত্যাদি বহু ছবির ভিড়ে বছর শেষে মানুষের মনে রয়ে গেছে গুটি কতক ছবির নাম। তাতে যেমন ভাল অভিনয়, ভাল স্টার কাস্ট কাজ করেছে, তেমনই বিতর্কিত ছবিগুলিকেও ভোলেনি মানুষ। চলুন দেখে নেওয়া যাক, ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবির তালিকায় এমন কোন কোন ছবি রয়েছে যেগুলি নিয়ে বিতর্ক (Controversial Film) সাড়া ফেলেছিল দেশজুড়ে।

আদিপুরুষ (Adipurush)

এ বছর ১৬ জুন সারা দেশে মুক্তি পেয়েছিল ওম রাউত পরিচালিত এই ছবি 'আদিপুরুষ'। ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক দানা বেঁধেছিল এই ছবিকে কেন্দ্র করে। ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন সইফ আলি খান আর তাঁর পোশাক ও মেকআপ নিয়েই সারা দেশেই চরম সমালোচনার মুখে পড়ে এই ছবিটি। সইফ আলি খানের সজ্জা দেখে কোনও অংশেই নাকি তাঁকে রাবণের মত মনে হচ্ছিল না, এমনকি ছবির ট্রেলারে সীতার ভূমিকায় কৃতি শ্যাননকেও অনেকেই মানতে পারেননি। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য কম কটাক্ষ সহ্য করতে হয়নি 'আদিপুরুষ'কে। আর বিতর্কের কারণে বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি এই ছবি।    

পাঠান (Pathaan)

এর পরেই আসে শাহরুখের (Shah Rukh Khan) 'পাঠান'-এর কথা। বিতর্কিত ছবির তালিকায় শাহরুখ-দীপিকা জুটির এই ছবি একেবারে দ্বিতীয় স্থানে আসবে। ছবির একটি গান 'বেশরম রঙ' ঘিরে বিতর্ক জমে উঠেছিল ছবির মুক্তির আগে থেকেই। এই গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পরা নিয়ে চরম সমালোচনা করেন অনেকে। 

দ্য কেরালা স্টোরি (The Kerala Story)

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'দ্য কেরালা স্টোরি'। ছবিটির বিষয়বস্তু কেরালার কয়েকজন ধর্মান্তরিত মুসলিম মেয়েকে ঘিরে। আর তাই নিয়েই সেন্সরের কোপে পড়ে দ্য কেরালা স্টোরি। অদাহ শর্মার অভিনীত চরিত্রটির বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠে। তাছাড়া ভুল তথ্যের প্রচারের অপবাদও জুটেছিল এই ছবিকে ঘিরে।

অ্যানিম্যাল (Animal)

সবশেষে এই বিতর্কের তালিকায় নথিভুক্ত হয়েছে সদ্য মুক্তি প্রাপ্ত ছবি 'অ্যানিম্যাল'ও। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিকে নিয়ে প্রথমেই প্রশ্ন ওঠে এত হিংসা-রক্তপাত আর উদ্দাম যৌনতা, অতিরঞ্জিত পৌরুষের বহিঃপ্রকাশ কেন ! বিতর্ক থাকলেও বক্স অফিসে তা কোনও প্রভাব ফেলেনি। এখনও পর্যন্ত সারা দেশে ৮০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে রণবীর কপূর অভিনীত 'অ্যানিম্যাল'।

আরও পড়ুন: Year Ender 2023: বিপুল বাজেট, নামী তারকা, তারপরও বক্সঅফিসে 'সুপার ফ্লপ' কোন ছবিগুলি?

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget