এক্সপ্লোর

Mahhi Vij-Jay Bhanushali Divorce: সত্যিই কি বিচ্ছেদের পথে মাহি ভিজ আর জয় ভানুশালী? উত্তর দিতে গিয়ে ফুঁসে উঠলেন নায়িকা!

Mahhi Vij Reaction: বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, মাহি আর জয়ের মধ্যে নাকি বোঝাপড়ার সমস্যা হচ্ছে। তাঁদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস নিয়েও বিভিন্ন তিক্ততা তৈরি হয়েছে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মাহি ভিজ ও জয় ভানুশালীর বিচ্ছেদের গুঞ্জন, আদালতে মামলা দায়েরের খবর.
  • গুঞ্জন উড়িয়ে মাহি ভিজ জানিয়েছেন, তিনি আইনি পদক্ষেপ নেবেন.
  • আগামীদিনে ফের ছোটপর্দায় দেখা যেতে পারে মাহি ভিজকে.
  • ২০১১ সালে বিবাহিত এই দম্পতি ২০১৭ সালে দুই সন্তান দত্তক নেন.

কলকাতা: বলিউডে ফের আরেক বিচ্ছেদের গুঞ্জন.. মঙ্গলবার থেকেই হঠাৎ শুরু হয় গুঞ্জন ছোটপর্দার এক দম্পতিকে নিয়ে। তাঁরা হলেন মাহি ভিজ (Mahhi Vij) এবং জয় ভানুশালী (Jay Bhanushali)। একসঙ্গে কাটিয়েছেন প্রায় দুই দশক, তবে হঠাৎই প্রকাশ্যে আসে, জনপ্রিয় এই জুটি নাকি দীর্ঘদিন ধরেই আর একসঙ্গে থাকছেন না। এখানেই শেষ নয়, তাঁরা নাকি আদালতে দায়ের করেছেন মামলাও। এমনকি, তাঁরা নাকি ১৪ বছরের বিবাহিত জীবন শেষ করে সন্তানদের কাস্টডি নিয়েও সিদ্ধান্ত নিয়েছেন। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, মাহি ভিজ! সোজাসাপ্টা কী উত্তর দিলেন তিনি?

বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, মাহি আর জয়ের মধ্যে নাকি বোঝাপড়ার সমস্যা হচ্ছে। তাঁদের মধ্যে বিশ্বাস অবিশ্বাস নিয়েও বিভিন্ন তিক্ততা তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই এই পদক্ষেপ। তবে এই সমস্ত জল্পনা তাঁর এক মন্তব্যেই থামিয়ে দিলেন মাহি ভিজ। মাহি সাফ জানিয়েছেন, আগামীদিনে এই ধরণের কোনও খবর তাঁর কানে এলে, তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। পাশাপাশি মাহি এ ও জানিয়েছেন, এই বিষয়টা নিয়ে বারে বারে মিথ্যে খবর রটছে। এর আগে, জুলাই মাসেও একবার শোনা গিয়েছিল, মাহি ভিজ নাকি জয়ের সঙ্গে আর থাকছেন না। সেই বারও মুখ খুলেছিলেন মাহি। আর ফের একবার বিচ্ছেদের খবর ছড়াতেই সাফ জবাব দিলেন অভিনেত্রী।

মাহির কথায়, 'যদি এমন কিছু হয়েও থাকে, তবে আমি কেন আপনাদের বলব? আপনি কি আমার কাকা? আপনি কি আমার উকিলের টাকাটা দেবেন? লোকেরা কেন কারও বিবাহবিচ্ছেদ এবং আলাদা হওয়াকে এত বড় সমস্যা করে তোলে।' কাজের ক্ষেত্রে, মাহী ভিজ এখন টিভির পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে, মাহি ভিজ নাকি সত্যিই জয় ভানুশালীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তাই আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার জন্যই ফের টেলিভিশনের পর্দায় ফেরার চিন্তাভাবনা করছেন তিনি।

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালের ১১ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি এবং জয়। গৃহ সহায়িকার দুই সন্তান, এক ছেলে রাজবীর ও মেয়ে খুশিকে দত্তক নেন তাঁরা ২০১৭ সালে। ২০১৯ সালে তাঁদের মেয়ে তারার জন্ম হয়। কখনওই তাঁদের নিয়ে সেভাবে বিতর্ক হয়নি। বরং টেলি জগতের অন্যতম দীর্ঘমেয়াদি সম্পর্কের নজির হয়ে উঠছিলেন তাঁরা। কিন্তু কয়েক মাস আগে মাহি এবং জয়ের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়। তাঁরা আর এক ছাদের নীচে থাকছেন না বলেও উঠে আসে সংবাদমাধ্যমে। দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় আর একসঙ্গে ছবি পোস্ট করছেন না তাঁরা। পরস্পরকে নিয়ে মন্তব্য করা থেকেও বিরত থাকছেন। শেষ বার ২০২৪ সালের জুন মাসে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেন তাঁরা। তবে মাহি আর জয়ের মধ্যে সম্পর্কের সমীকরণটা ঠিক কী, তা কেবল জানেন তাঁরাই।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget