এক্সপ্লোর

Pankaj Tripathi: 'কলেজে পড়ার সময় জেলও খেটেছি...' কোন ইতিহাস প্রকাশ্যে আনলেন পঙ্কজ?

'Main Atal Hoon' Trailer Launch: রাজনীতিতে কীভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন পঙ্কজ? কীভাবেই বা অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি ?

মুম্বই: বুধবার ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'ম্যায় অটল হুঁ' ছবির ট্রেলার যেখানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। আর কিছুদিনের মধ্যেই ওটিটিতে মুক্তি পাবে এই ছবি, তার আগে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে পঙ্কজ জানালেন তার কলেজ জীবনের কথা। জানালেন কীভাবে সক্রিয় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি, আর সেই প্রসঙ্গেই উঠে আসে তাঁর জেল খাটার কথা। পঙ্কজ জানান, কলেজে পড়ার সময় কয়েক দিনের জন্য কারাবাসও করতে হয়েছিল তাঁকে। কিন্তু কেন?

রাজনীতিতে কীভাবে আগ্রহী হয়ে উঠেছিলেন পঙ্কজ? কীভাবেই বা অটল বিহারী বাজপেয়ীর বায়োপিকে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তিনি, এই সবের উত্তর দেন পঙ্কজ ত্রিপাঠী। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে প্রকাশ্যে পঙ্কজ জানান কলেজে পড়ার সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি-তে যোগ দিয়েছিলেন তিনি। সেই মঞ্চের হয়ে বিভিন্ন আন্দোলনেও সক্রিয় অংশ নিয়েছেন পঙ্কজ। আর এই প্রসঙ্গেই খোলাখুলিভাবে তিনি বলেন, 'আমি এবিভিপির যুব শাখায় ছিলাম। আন্দোলনে অংশগ্রহণ করেছি। এমনকী এক সপ্তাহ জেলও খেটেছি। ঐ পথেই বেরিয়ে পড়েছিলাম আমি। কিন্তু কিছুদিন পর বুঝলাম রাজনীতির পথ বড় কণ্টকিত। আর তারপর আমি ঘুরে দাঁড়াই, পথ নাটকের প্রতি আগ্রহী হয়ে উঠি। পাটনার কাইলদাস রঙ্গালয়ে আমি নাম লেখাই অভিনয় শেখার জন্য। আর ওটাই আমার জন্য ঠিক রাস্তা ছিল। যাই হয়ে যাক আমি অন্তত বলতে পারতাম যে আমি অভিনয় করছি।'

রবি যাদবের পরিচালনায় 'ম্যায় অটল হুঁ' ছবিটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের ১৯ জানুয়ারি। পঙ্কজ ত্রিপাঠীর কথায়, এই ছবিতে অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি খুবই সম্মানিত বোধ করছেন। 'ছবিটির থেকেও বেশি অটলজীর চরিত্রে অভিনয় করার যে জার্নি, সেটাই আমার কাছে খুবই হৃদয়স্পর্শী। আমি আশা করি দর্শক এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করবেন', অকপটেই বলেন পঙ্কজ। ভানুশালী স্টুডিয়োজ লিমিটেড, লেজেন্ড স্টুডিয়োজ, বিনোদ ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান, কমলেশ ভানুশালীর মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে 'ম্যায় অটল হুঁ'।

শ্রী অটলবিহারী বাজপেয়ী, ভারতের একজন বিখ্যাত নেতা যিনি একজন রাষ্ট্রনায়ক, একজন কবি এবং একজন অত্যন্ত ভদ্র মানুষও ছিলেন। ছবিটি মূলত তাঁর জীবন এবং রাজনৈতিক কর্মজীবন অনুসরণ করে তৈরি হবে। ছবির টিম মুম্বইয়ে শ্যুটিং করেছে এবং শ্যুটিংয়ে একটি টানা ৪৫ দিনের শিডিউল ছিল বলে জানা গিয়েছে। মুম্বই এবং লখনউয়ের মতো শহরে শ্যুটিং হয়েছে এই ছবির।  

আরও পড়ুন:  Merry Christmas : মুক্তি পেল বিজয় সেতুপতি ও ক্যাটরিনা অভিনীত ‘মেরি ক্রিসমাসে’র ট্রেলর  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Saugata Roy |
Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget