এক্সপ্লোর

Main Khiladi Song: ফিরল নয়ের দশকের আমেজ, প্রকাশ্যে 'সেলফি'র নতুন গান 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি'

Selfiee: আসল গানটিকে অব্যাহত রেখে নতুনভাবে তৈরি হয়েছে গানটি (Main Khiladi)। ফের একবার পর্দায় নয়ের দশকের সেই আমেজ ফিরে আসায় খুশি দর্শকেরা।

মুম্বই: শীঘ্রই মুক্তি পাবে 'সেলফি' (Selfiee)। বলিউড তারকা অক্ষয় কুমারের (Akshay Kumar) সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন আর এক বলিউড অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। ছবির ঘোষণা আগেই হয়েছিল। এবার প্রকাশ্যে এল এই ছবির প্রথম গান 'ম্যায় খিলাড়ি' (Main Khiladi Song Out)। ভাবছেন, এটা কি সেই নয়ের দশকের জনপ্রিয় 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' গানটি? হ্যাঁ। ঠিকই ধরেছেন। আসল গানটিকে অব্যাহত রেখে নতুনভাবে তৈরি হয়েছে গানটি (Main Khiladi)। ফের একবার পর্দায় নয়ের দশকের সেই আমেজ ফিরে আসায় খুশি দর্শকেরা।

মুক্তি পেল 'সেলফি'র প্রথম গান 'ম্যায় খিলাড়ি'-

সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) ও ইমরান হাশমি (Emraan Hashmi) অভিনীত 'সেলফি' (Selfiee) ছবির প্রথম গান 'ম্যায় খিলাড়ি' । নয়ের দশকের ব্যাপক জনপ্রিয়তা পাওয়া আসল গানটিকে অক্ষত রেখে নতুনভাবে গানটি তৈরি করেছেন তনিষ্ক বাগচি। প্রথম গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ এবং অভিজিত ভট্টাচার্য। নয়ের দশকের আমেজের সঙ্গে আজকের দিনের সুরের মিশেলে গানটি ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দও হয়েছে। গানের দৃশ্যে অক্ষয় কুমার এবং ইমরান হাসমির অসাধারণ নাচ মাতিয়ে রেখেছে নেট নাগরিকদের। 

'সেলফি' ছবিতে অক্ষয় কুমার, ইমরান হাশমি ছাড়াও অভিনয় করেছেন নুসরত ভারুচা এবং ডিয়ানা পেন্টি। ছবিতে অক্ষয় কুমার একজন সুপারস্টার। এবং ইমরান হাশমি তাঁর বড় অনুরাগী এবং পেশায় একজন পুলিশ অফিসার। অ্যাকশন - কমেডি ঘরানার এই ছবিকে ঘিরে উত্তেজিত দর্শকেরা। আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'সেলফি'। রাজ মেহতা পরিচালিত 'সেলফি' আসলে জনপ্রিয় মালায়লম ছবি 'ড্রাইভিং লাইসেন্স'-এর হিন্দি অ্যাডাপশন।

আরও পড়ুন - Tu Jhoothi Main Makkaar: মুক্তি পেল 'তেরে পেয়ার মে', শ্রদ্ধার সঙ্গে রোম্যান্সে মজে রণবীর

প্রসঙ্গত, অক্ষয় কুমারের হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি ছবি। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ওহ মাই গ়ড ২' ছবিতে। এছাড়াও অ্যাকশন থ্রিলার 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবিতে তিনি অভিনয় করছেন টাইগার শ্রফের সঙ্গে। এই ছবিটি একাধিক পুরস্কার প্রাপ্ত তামিল ছবি 'সুরারাই পোত্রু'র হিন্দি রিমেক। অন্যদিকে, বর্তমানে বলিউডে অন্য ধরনের ছবিতে অভিনয় করছেন ইমরান হাশমি। 'সেলফি' ছাড়াও তাঁকে দেখা যাবে সলমন খানের ছবি 'টাইগার থ্রি'তে। এই ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় রয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget