এক্সপ্লোর

গোয়ায় অর্জুন কপূরের সঙ্গে গোয়াতে ছুটি কাটাচ্ছেন মালাইকা অরোরা, পুলের ধারে দিলেন নজরকাড়া পোজ

নতুন ইংরেজি বছর উদযাপনের জন্য আগেভাগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন বলিউডের গ্ল্যামার গার্ল মালাইকা অরোরা। এই সফরে মালাইকার সঙ্গে রয়েছেন বয়ফ্রেন্ড অর্জুন কপূর, ছেলে আরহান, বোন অমৃতা অরোরা ও তাঁর স্বামী শাকিল।

মুম্বই: নতুন ইংরেজি বছর উদযাপনের জন্য আগেভাগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন বলিউডের গ্ল্যামার গার্ল মালাইকা অরোরা। এই সফরে মালাইকার সঙ্গে রয়েছেন বয়ফ্রেন্ড অর্জুন কপূর, ছেলে আরহান, বোন অমৃতা অরোরা ও তাঁর স্বামী শাকিল। তাঁরা এখানে থাকছেন আজারা বিচ হাউসে, যা শাকিল ও অমৃতার হলিডে হোম। আসলে গোয়াতে এলেই তাঁরা এখানেই থাকেন। এই সফর বেশ উপভোগ করছেন মালাইকা। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি আপলোড করেছেন তিনি, যেগুলিতে তাঁকে পুলের ধারে নজরকাড়া পোজ দিতে দেখা গিয়েছে।
মালাইকা যে ছবিগুলি শেয়ার করেছেন সেগুলিতে তাঁকে অ্যানিম্যাল প্রিন্টের সবুজ স্যুইমস্যুটে দেখা গিয়েছে। সঙ্গে সানগ্লাস। ছবিতে বরাবরের মতোই তাঁকে বেশ গ্ল্যামারাস দেখিয়েছে। আবার কয়েকটি ছবিতে সবুজ রঙের পোশাক পরে জানালা থেকে ঝুঁকে কিছু দেখতে দেখা গিয়েছে। সেইসঙ্গে আবার সুইমিং পুলেও দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, এর আগে অর্জুন ও মালাইকা দুজনেই করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে অর্জুন সইফ আলি খান, ইয়ামি গৌতম ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ভুত পুলিশ সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন। সেই সময় তাঁকে সঙ্গ দিতে চলে এসেছিলেন মালাইকাও। গোয়ায় অর্জুন কপূরের সঙ্গে গোয়াতে ছুটি কাটাচ্ছেন মালাইকা অরোরা, পুলের ধারে দিলেন নজরকাড়া পোজ সম্প্রতি মালাইকা জানিয়েছেন যে, লকডাউন পর্বটা তিনি অর্জুনের সঙ্গেই কাটিয়েছিলেন। লকডাউনের এই পর্বটা তাঁদের অসাধারণ কেটেছিল বলে জানিয়েছেন মালাইকা। কারণ, ওই সময় বেশ এন্টারটেনিং মুডে ছিলেন অর্জুন। বিগত কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে ডেট করছেন মালাইকা ও অর্জুন। ২০১৯-এ তাঁরা তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। উল্লেখ্য, মালাইকা বিবাহবিচ্ছিন্না। ২০১৭-তে আরবাজ খানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget