এক্সপ্লোর

Malaika Arora: 'একবার আঘাত পেয়েছি... আরবাজের বিয়ে হতেই আর কী বললেন মালাইকা ?

Malaika Arora on Wedding: 'ঝলক দিখলা যা' শোয়ের ১১তম সিজনে বিচারকের আসনে হাজির হয়েছিলেন মালাইকা অরোরা। আর সেখানেই আরেক বিচারক ফারহা খান তাঁকে বিয়ের প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন করেন। কী জবাব দেন মালাইকা?

নয়াদিল্লি: অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চায় মালাইকা অরোরা। তাঁদের সম্পর্কে নাকি ছেদ ঘটছে, এমনই জল্পনা তুঙ্গে উঠেছিল একসময়। সেই জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন অর্জুন কাপুর। তবে এবার সেই তিরেই খানিক বিদ্ধ হলেন মালাইকা অরোরা। টেলিভিশনের 'ঝলক দিখলা যা' রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে এসে সম্পর্ক নিয়ে, বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন মালাইকা।

বিয়ে নিয়ে কী বলেন মালাইকা?

'ঝলক দিখলা যা' শোয়ের ১১তম সিজনে বিচারকের আসনে হাজির হয়েছিলেন মালাইকা অরোরা। আর সেখানেই আরেক বিচারক ফারহা খান তাঁকে বিয়ের প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন করেন, রসিকতা করেন। ফারহা মালাইকাকে জিজ্ঞেস করেন, 'এবার কি ২০২৪ সালে মালাইকাকে একজন সিঙ্গেল পেরেন্ট থেকে ডাবল পেরেন্ট হতে দেখা যাবে?' সহাস্যে মালাইকা বলেন, 'আমি কি তাহলে আরও কাউকে কোলে নেব?' তবে কিছুক্ষণের মধ্যেই আরেক বিচারক স্পষ্ট করে দেন ফারহার প্রশ্নের আসল অর্থ কী । আসলে ফারহা জানতে চাইছিলেন, মালাইকা বিয়ে কবে করবেন ? মালাইকা স্পষ্টই জানান, কেউ তাঁকে বিয়ের প্রস্তাব দিলেই বিয়ে করে ফেলবেন। তবে একবার তো আঘাত পেয়েছি, দ্বিতীয়বার একটু লজ্জাই লাগে'। মালাইকা স্পষ্টই বলেন, যে কেউ বললেই ১০০ শতাংশ নিশ্চিত যে তিনি বিয়ে করে ফেলবেন।

সম্প্রতি আরবাজ খান দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সেই ঘটনা নিয়েও বিদ্ধ হয়েছেন মালাইকা। আরবাজের দ্বিতীয় বিয়ে নিয়ে যদিও মুখ খোলেননি তিনি। এখন আর তাঁর জীবনে আরবাজ নেই, এখন আছেন অর্জুন।

বিচ্ছেদের জল্পনা উড়িয়েছেন অর্জুনও

সম্প্রতি 'কফি উইথ কর্ণ সিজন ৮'-এ হাজির হয়েছিলেন অর্জুন কপূর এবং আদিত্য রায় কপূর। শোয়ে সঞ্চালক যখন অর্জুনকে জিজ্ঞেস করেন যে এরপর মালাইকার সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন তিনি, উত্তরে অর্জুন জানান, মালাইকাকে ছাড়া এখানে বসে এভাবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত হবে না। অর্জুন আরও বলেন, 'একবার আমরা সেই পর্যায়ে পৌঁছে গেলে নিজেরাই সেই বিষয়ে কথা বলতে পারব। পৃথিবীতে সবথেকে সুখী থাকতে, আরামে থাকতে সম্পর্কের মাঝে যা কিছু করা দরকার, আমরা সবরকম পর্যায়ের মধ্য দিয়েই গিয়েছি।'

কয়েকমাস আগে হঠাৎই গুজব রটতে শুরু করে যে অর্জুন আর মালাইকার বিচ্ছেদ ঘটতে চলেছে। ৫ বছরের সম্পর্কের অবসান । তবে সেইসব জল্পনাকে হেলায় উড়িয়ে অর্জুন প্রেমিকা মালাইকার জন্মদিনে ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, এই গুজবে তিনি আদৌ কান দেননি। ফলে পরিষ্কার, যে অর্জুন মজে মালাইকায়, বয়সের খোঁটা, সমালোচনা সেখানে জায়গা নিতে পারবে না।

আরও পড়ুন: Look Back 2023: কেরালা স্টোরি থেকে আদিপুরুষ ! বিতর্কে উসকে দিয়েছে যে ৪ ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের
Abhishek Banerjee : ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ!
ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget