এক্সপ্লোর

‘গ্লোরিয়াস সানডে’, গোয়ায় সুইমিং পুলে মালাইকার ছবি মুহুর্তে ভাইরাল

কান্ডোলিম সমুদ্র সৈকতের নয়া হলিডে হোমেই গোয়ায় অবসর বিনোদনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন বলিউড তারকা মালাইকা অরোরা। তাঁর সঙ্গে রয়েছেন বোন অমৃতা অরোরা। এরইমধ্যে অনুরাগীদের জন্য রবিবার তাঁর নজরকাড়া ছবি শেয়ার করলেন তিনি। রিয়েলিটি শো-র আয়োজক ও ফিটনেস সচেতন মালাইকা তাঁর সুইমিং সেশনের দারুণ ছবি তিনি শেয়ার করেছেন।

গোয়া: কান্ডোলিম সমুদ্র সৈকতের নয়া হলিডে হোমেই গোয়ায় অবসর বিনোদনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন বলিউড তারকা মালাইকা অরোরা। তাঁর সঙ্গে রয়েছেন বোন অমৃতা অরোরা। এরইমধ্যে অনুরাগীদের জন্য রবিবার তাঁর নজরকাড়া ছবি শেয়ার করলেন তিনি। রিয়েলিটি শো-র আয়োজক ও ফিটনেস সচেতন মালাইকা তাঁর সুইমিং সেশনের দারুণ ছবি তিনি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে তিনি যে ছবি শেয়ার করেছেন, তাতে তাঁকে সুইমিং পুল থেকে উঁকি মারতে দেখা যাচ্ছে। কালো ও হলুদ রঙা বিকিনিতে তাঁর ছবি অনুরাগীদের নজর কেড়েছে। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মালাইকা লিখেছেন, হাসতে থাকুন, খুশি থাকুন ও আপনার নতুন বছরকে উল্লেখযোগ্য করে তুলুন..২০২১-কে দুর্দান্ত করে তুলুন। হ্যাপি সানডে। ছবির ক্যাপশনে মালাইকা লিখেছেন, ইটস অ্যা গ্লোরিয়াস সানডে। ছবিটি শেয়ারের এক ঘণ্টার মধ্যেই প্রায় ১.২৭ লক্ষ লাইক পড়ে। প্রায় হাজার খানেক কমেন্টও করা হয়েছে। ‘গ্লোরিয়াস সানডে’, গোয়ায় সুইমিং পুলে মালাইকার ছবি মুহুর্তে ভাইরাল গোয়া সফরে মালাইকার সঙ্গে রয়েছেন তাঁর বয়ফ্রেন্ড তথা বলিউড অভিনেতা অর্জুন কপূর। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন, অমৃতা ও তাঁর স্বামী শাকিল লাডাক ও তাঁদের দুই সন্তান। সবাই উঠেছেন ওই হলিডে হোমে। করোনাভাইরাসজনিত অতিমারীর কারণে গোয়ায় মালাইকা ও অর্জুন নিজেদের বেশিরভাগ সময় ইনডোরেই রেখেছেন। এর আগে দুজনেরই করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছিল। হোম কোয়ারেন্টিনে থেকে তাঁরা সুস্থ হয়ে ওঠেন। গোয়ায় এই অবসর বিনোদনের সময় মালাইকার বেশ কিছু চোখধাঁধানো ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। নতুন বছরের শুরুতে অর্জুন কপূরের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছিলেন মালাইকা। ছবির ক্যাপশনে লিখেছিলেন, এটা নতুন একটা ভোর। এটা নতুন একটা দিন, এটা নতুন বছর...২০২১। ‘গ্লোরিয়াস সানডে’, গোয়ায় সুইমিং পুলে মালাইকার ছবি মুহুর্তে ভাইরাল ছবিতে মালাইকাকে দেখা গিয়েছিল ঝকঝকে রূপোলি শ্যুটে। অর্জুনের পরনে ছিল প্রিন্টেড শার্ট আর শার্টের কয়েকটা বোতাম ছিল খোলা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন, অর্জুনই তাঁর সেরা কোয়ারেন্টিন সঙ্গী হতে পারেন। কোয়ারেন্টিনে সঙ্গে কাকে রাখতে চান এই প্রশ্নের উত্তরে অর্জুনের নাম বলেছিলেন মালাইকা। তিনি বলেন, ও খুব এন্টারটেনিং। আমি ওর সঙ্গেই কোয়ারেন্টিনে থাকতে চাই..কারণ ও খুবই এন্টারটেনিং।ওর সঙ্গে থাকলে একটা মুহুর্তও বাজে কাটে না। ও সবসময়ই আমাকে নিয়ে মজা করে।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget