এক্সপ্লোর

করিনার আয়কর সংক্রান্ত অ্যাকাউন্ট হ্যাকড, গ্রেফতার আধাসামরিক বাহিনীর এক কর্মী

মুম্বই:  করিনা কপূর খানের আয়কর সংক্রান্ত অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে ২৬ বছর বয়সি এক আধাসামরিক বাহিনীর কর্মী গ্রেফতার। প্রসঙ্গত, করিনার চ্যাটার্ড অ্যাকাউন্টের অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি। ঘটনাটি প্রকাশ্যে আসে গত বছর অক্টোবরে, যখন অর্থবর্ষ ২০১৬-১৭ সালের জন্যে আয়কর রিটার্ন দাখিল করতে যান অভিনেত্রী। তিনি দেখেন অগাস্টে তাঁর আয়কর রিটার্ন জমা পড়ে গেছে। এরপরই নড়েচড়ে বসেন অভিনেত্রী। মুম্বইয়ের সাইবার দমন শাখায় অভিযোগ জানানো হয়। খুব শিগগিরই মুম্বইয়ের সাইবার দমন শাখা অভিযুক্তকে গ্রেফতার করে গারদে ঢুকিয়ে দিল। এএনআই সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি আধাসামরিক বাহিনীর কর্মী।   একইরকম অনলাইন হ্যাকিংয়ের শিকার গত বছরই হয়েছিলেন অভিনেতা হৃত্বিক রোশন। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে অনলাইনে লাইভ হয়ে গিয়েছিলেন এক কিশোর। তবে এধরনের কাণ্ড কেন ঘটালেন ২৬ বছরের সেই ব্যক্তি সে ব্যাপারে এখনও তদন্ত চলছে। সাইবার দমন শাখার পুলিশের দাবি, হয়তো এভাবেই অভিনেত্রীর প্রতি তাঁর ভাললাগা প্রকাশ করতে চেয়েছিলেন সেই ব্যক্তি। তবে এরসঙ্গে চিন্তার এক টুকরো ইঙ্গিতও দিয়েছেন তদন্তকারী অফিসারেরা। আয়করের অনলাইন অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে প্যান কার্ডের বিস্তারিত তথ্য লাগে। আর প্যান কার্ডের তথ্য হাতে থাকলে আরও অনেক অ্যাকাউন্ট যেখানে আর্থিক লেনদেন হয়, সেখান থেকে তথ্য হাতিয়ে নেওয়া যায়। এক্ষেত্রেও সেই ব্যক্তির কোনও আর্থিক লাভ হয়েছে কিনা, সেবিষয় তথ্য যাচাই করে দেখবে সাইবার দমন শাখার পুলিশ। এমনকি করিনার অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডও পরিবর্তন করে দিয়েছে অভিযুক্ত যুবক। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ও তথ্য প্রযুক্তি আইনে সেকশন ৬৬ সি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget