এক্সপ্লোর

Sajid Khan: 'বিগ বস'-এর ঘরে সাজিদ খানকে দেখেই বলিউড ছাড়লেন এই নায়িকা

Bigg Boss 16: 'বিগ বস ১৬'-এ প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় পরিচালক সাজিদ খানকে। আর এই রিয়েলিটি শোয়ে সাজিদের উপস্থিত থাকার কথা জানতে পেরেই বলিউড ছাড়লেন এক বলি অভিনেত্রী।

মুম্বই: সদ্য়ই শুরু হয়েছে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস' (Bigg Boss)। সঞ্চালক সলমন খান (Salman Khan) ফের হাজির হয়ে গিয়েছেন দর্শকদের সামনে তাঁর পছন্দের এবং বিতর্কিত এই রিয়েলিটি শো নিয়ে (Bigg Boss 16)। ছোট পর্দা, বড় পর্দা মিলিয়ে একঝাঁক তারকাকে দেখা যাচ্ছে প্রতিযোগী হিসেবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টিনা দত্ত থেকে 'রাজস্থানের শাকিরা' গোরী নাগোরিকে দেখা যাচ্ছে প্রতিযোগী হিসেবে। 'বিগ বস ১৬'-এ প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় পরিচালক সাজিদ খানকে (Sajid Khan)। আর এই রিয়েলিটি শোয়ে সাজিদের উপস্থিত থাকার কথা জানতে পেরেই বলিউড ছাড়লেন এক বলি অভিনেত্রী।

কোন বলি অভিনেত্রী বি টাউন ছাড়লেন সাজিদ খানকে 'বিগ বস'-এ দেখে?

বেশ কয়েক বছর আগে 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন ইরানের অভিনেত্রী মন্দানা করিমি (Mandana Karimi)। বলিউডে বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয়ও করেছেন। 'ভাগ জনি', 'কেয়া কুল হ্যায় হাম থ্রি'তে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও কঙ্গনা রানাউতের শো 'লক আপ'-এও দেখা গিয়েছে তাঁকে। এবার 'বিগ বস'-এর ঘরে সাজিদ খানকে দেখেই বলিউড ছাড়ার কথা জানিয়ে দিলেন মন্দানা। উল্লেখ্য, পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে (MeeToo Movement) যে ৯জন অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন মন্দানা।

আরও পড়ুন - Riteish Deshmukh: শাহরুখ খানের বাড়িতে অতিথিদের কখন খেতে দেওয়া হয়? ফাঁস করলেন রীতেশ

সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দানা করিমি জানাচ্ছেন যে, পর্দায় সাজিদ খানকে দেখে তিনি একেবারেই আশ্চর্য হননি। বরং, তিনি জানতেন এত কিছুর পরও ফের সাজিদকে দেখা যাবে বলে। মন্দানা বলছেন, 'মানুষের কাছে বিষয়টা এমন যে, জীবন হল আমি বালির মধ্যে নিজের মাথাটা ঢুকিয়ে রেখেছি। আমি যদি এখান থেকে টাকা রোজগার করতে পারি, তাহলেই আমি উপকৃত হচ্ছি। আর কোনও কিছুই যায় আসে না।' সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, 'কী পদক্ষেপ নেওয়া হয়েছে? কোথায় মানুষ এই ব্যক্তিকে বয়কট করেছে? কিছুই আর হয়নি পরবর্তীকালে। এখানে কারও মা, প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রীর কোনও জায়গা নেই। তুমি আমাচে আঁচড়েছো, আমিও তোমাকে আঁচড়াবো।' এরপরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মন্দানা লেখেন যে, তিনি বলিউড ছাড়লেন। অভিনেত্রী ঘোষণা করেন, 'আমি আর বলিউডে কাজ করতে চাই না। আমি এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে থাকতে চাই না। যেখানে মহিলাদের কোনও সম্মান নেই।' মন্দানার এই পোস্টের পর একাধিক তারকা মন্তব্য প্রকাশ করেছেন। কেউ বিষয়টাকে সম্মান জানিয়েছেন। তো কেউ ট্রোল করছেন অভিনেত্রীকে।

অন্যদিকে, 'বিগ বস'-এর ঘরে চলতি সিজন জমে উঠেছে। তারকাদের একে অপরের সঙ্গে ঝগড়া, লড়াই আর কথা কাটাকাটি চলছে। পাশাপাশি কোনও কোনও প্রতিযোগীর ব্যবহারেও মুগ্ধ দর্শকেরা। সব মিলিয়ে একইরকমভাবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে 'বিগ বস ১৬'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: প্রজন্মের পর প্রজন্ম আমরা মানুষকে বিনোদন দেওয়া ছাড়া আর কিছু করতে পারিনি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
প্রজন্মের পর প্রজন্ম আমরা মানুষকে বিনোদন দেওয়া ছাড়া আর কিছু করতে পারিনি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
IMPA Controversy: ধ্বনি ভোটে নির্বাচিত ইমপার অস্থায়ী সভাপতি! চেয়ার ছাড়তে নারাজ পিয়া বললেন, 'আইন অনুযায়ী কাজ করব'
ধ্বনি ভোটে নির্বাচিত ইমপার অস্থায়ী সভাপতি! চেয়ার ছাড়তে নারাজ পিয়া বললেন, 'আইন অনুযায়ী কাজ করব'
Prosenjit Chatterjee: দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Kangana on Aishwarya Rai: 'একটু বেশি বয়সের মহিলাকে কানের মঞ্চে...', ঐশ্বর্য্যকে নিয়ে সাফ বক্তব্য কঙ্গনা রানাউতের!
'একটু বেশি বয়সের মহিলাকে কানের মঞ্চে...', ঐশ্বর্য্যকে নিয়ে সাফ বক্তব্য কঙ্গনা রানাউতের!

ভিডিও

Kamduni News: RG Kar-র পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
Chok Bhanga Chota | জনতার দরবারে উপচে পড়া ভিড়। চাকরিহারা তরুণ-তরুণী থেকে জীবন সায়াহ্নে পৌঁছন বৃদ্ধ, কেউ বাদ নেই | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Suryakumar Yadav: সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
সূর্যকুমারের কেরিয়ার নিয়ে স্রোতের উল্টোদিকে মন্তব্য নির্বাচক কমিটির প্রাক্তন প্রধানের
Embed widget