এক্সপ্লোর

সিবিআইয়ের সামনে প্রথমবার হাজিরা মীতু সিংহর, সুশান্ত-রিয়ার সম্পর্ক সহ আর্থিক লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর সমস্যা বাড়ছে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তাঁকে টানা চতুর্থদিন জিজ্ঞাসাবাদ করেছে। রিয়া গতকাল সোমবার সকাল ১১ টা নাগাদ ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছন।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর সমস্যা বাড়ছে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তাঁকে টানা চতুর্থদিন জিজ্ঞাসাবাদ করেছে। রিয়া গতকাল সোমবার সকাল ১১ টা নাগাদ ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে ডিআরডিও গেস্ট হাউসে পৌঁছন। সিবিআই তাঁকে প্রায় নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, রিয়া সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করছেন না। বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইতস্তত করছেন বা এড়িয়ে যাচ্ছেন। রিয়ার সঙ্গে তাঁর ভাই শৌভিককেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এর পাশাপাশি সিবিআই সুশান্তর দিদি মীতু সিংহকেও জিজ্ঞাসাবাদ করেছে। এই প্রথমবার সিবিআই সুশান্তর পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করল। মীতু সিংহ সিবিআইয়ের কাছে হাজিরা দেন। তবে যে জায়গায় অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেখানে নয়, মীতু সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোনও এক অজ্ঞাত স্থানে। জানা গেছে, সুশান্তর সঙ্গে রিয়ার সম্পর্কের ঘটনার পর কী দেখেছেন ও শুনেছেন, সেই সংক্রান্ত প্রশ্ন মীতু সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়। মীতু সিংহ মুম্বইতেই থাকেন। এজন্য তাঁর কাছে সুশান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণেই সুশান্তর পরিবারের সদস্যদের মধ্যে মীতু সিংহকেই ডেকে পাঠায় সিবিআই। তিনিই পরিবারের সেই সদস্য যিনি ঘটনার আগে অর্থাত্ সুশান্তর মৃত্যর আগে তাঁর সঙ্গে ছিলেন এবং পরিবারের প্রথম সদস্য হিসেবে সুশান্তর মৃত্যুর পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন। সিবিআই মীতুর কাছে জানতে চায় যে, সুশান্তর মৃত্যু সম্পর্কে কী তথ্য রয়েছে এবং সেইসঙ্গে ঘটনার আগে এমন কী ঘটেছিল, যাতে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছিল। মীতুকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই এই মামলায় পরিবারের বাকি সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। রিয়া ও সিদ্ধার্থ পিঠানির বিরুদ্ধে যে সব অভিযোগ তাঁরা করছেন, সে বিষয়ে সিবিআই পরিবারের সদস্যদের কাছ থেকে জানার চেষ্টা করবে। কিছুদিন আগেই সুশান্তর বাবা রিয়ার বিরুদ্ধে ধীরে ধীরে বিষপ্রয়োগ করে সুশান্তকে খুনের অভিযোগ করেছেন। সিবিআই রবিবার রিয়াকে প্রায় নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। এর আগে শনিবার সাত ঘন্টা ও শুক্রবার প্রায় ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। রিয়া ও শৌভিককে ছাড়াও রঞ্জন মেওয়ানি, নীরজ সিংহ, কেশব, সিদ্ধার্থ পিঠানী, জয়া শাহ ও শ্রুতি মোদিকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget