এক্সপ্লোর

'Merry Christmas': পর্দায় ক্যাটরিনা-বিজয় জুটি, নতুন পোস্টারের সঙ্গে 'মেরি ক্রিসমাস' মুক্তির তারিখ ঘোষণা

Release Date Announced: প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ। ছবির ঘোষণার সময় থেকেই অপেক্ষায় দর্শক। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবির নতুন পোস্টার আরও বাড়িয়েছে উত্তেজনা।

নয়াদিল্লি: ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও বিজয় সেতুপতিকে (Vijay Sethupathi) একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন দর্শক। এবার তাঁদের জন্য সুখবর নিয়ে এলেন নির্মাতারা। প্রকাশ্যে এল 'মেরি ক্রিসমাস' (Merry Christmas) ছবির পোস্টার এবং ঘোষণা করা হল মুক্তির তারিখও (Release Date)। সোশ্যাল মিডিয়ায় যা রীতিমতো সাড়া ফেলে। এই প্রথম একসঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা ও বিজয়। 

প্রকাশ্যে 'মেরি ক্রিসমাস' ছবির পোস্টার ও মুক্তির তারিখ

প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ। ছবির ঘোষণার সময় থেকেই অপেক্ষায় দর্শক। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবির নতুন পোস্টার আরও বাড়িয়েছে উত্তেজনা। সোমবার দুটি পোস্টার এসেছে প্রকাশ্যে। একটি হিন্দিতে ও অপরটি তামিলে। সেখানেই ঘোষণা করা হয়, ছবির মুক্তির তারিখ ১৫ ডিসেম্বর। বড়দিনের আবহে খানিক আগেই মুক্তি পাবে ছবিটি। 

বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ এদিন নতুন পোস্টারের সঙ্গে মুক্তির তারিখ ঘোষণা করেন। ক্যাপশনে লেখেন, 'আমরা বড়দিনের উচ্ছ্বাসের জন্য অপেক্ষার দিন খানিক কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। 'মেরি ক্রিসমাস' মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর, ২০২৩ সালে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tips Films (@tipsfilmsofficial)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tips Films (@tipsfilmsofficial)

আরও পড়ুন: 'Jawan' Film Poster: 'ঝড়ের আগের...', 'জওয়ান' ছবিতে নয়নতারার লুক প্রকাশ করে বললেন শাহরুখ

'মেরি ক্রিসমাস' ছবির হিন্দি সংস্করণে দেখা যাবে সঞ্জয় কপূর, বিনয় পাঠক, প্রতিমা কন্নন ও টিনু আনন্দকে। অন্যদিকে ছবি তামিল সংস্করণে ওই একই চরিত্রগুলিতে দেখা যাবে রাধিকা শরৎকুমার, সনমুগরজা, কেভিন জয় বাবু ও রাজেশ উইলিয়ামসকে। এছাড়াও ছবিতে ডেবিউ করবে শিশুশিল্পী পরী। 

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফকে দেখা যাবে 'টাইগার ৩' ছবিতে। এই সিরিজের তৃতীয় ছবিতে সলমন খানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনাকে। 'যশ রাজ ফিল্মস' ইউনিভার্সের (YRF Universe) আগামী ছবি মণীশ শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পেতে পারে চলতি বছরের দীপাবলিতে। অন্যদিকে বিজয় সেতুপতিকে দেখা যাবে শাহরুখ খান অভিনীত আগামী ছবি 'জওয়ান'-এ। ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। বলিউডে এই ছবির হাত ধরেই ডেবিউ করছেন বিজয় সেতুপতি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget