এক্সপ্লোর

'Jawan' Film Poster: 'ঝড়ের আগের...', 'জওয়ান' ছবিতে নয়নতারার লুক প্রকাশ করে বললেন শাহরুখ

Nayanthara Look: একদিকে শাহরুখ খান, বলিউডের বাদশাহ্, অন্যদিকে নয়নতারা, দক্ষিণের সুপারস্টার। তাঁদের একসঙ্গে এক পর্দায় কাজের খবরে এমনিতেই 'জওয়ান' ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।

নয়াদিল্লি: 'জওয়ান' (Jawan) জ্বর আরও খানিক বাড়িয়ে আজ প্রকাশ্যে এল ছবিতে নয়নতারার (Nayanthara) লুক পোস্টার (Look Poster)। সোমবার এই পোস্টার শেয়ার করা হয় নির্মাতাদের তরফে, শেয়ার করেন স্বয়ং কিং খানও (Shah Rukh Khan)। ক্যাপশনে প্রশংসায় ভরালেন অভিনেত্রীকে। 

প্রকাশ্যে 'জওয়ান' ছবিতে নয়নতারার লুক

পাওয়ার-প্যাকড অ্যাকশন ছবি হতে চলেছে দক্ষিণী তারকা পরিচালক অ্যাটলির (Atlee) 'জওয়ান'। মুখ্য চরিত্রে শাহরুখ খানকে দেখা যাবে। তাঁর লুক এর আগেই এসেছে প্রকাশ্যে। মুক্তি পেয়েছে ছবির প্রিভিউ ভিডিও। সেখানে যদিও কয়েক ঝলকই দেখা মিলেছে দক্ষিণে লেডি সুপারস্টার নয়নতারার। আজ, সোমবার তাঁর লুক পোস্টার এল প্রকাশ্যে। 

অ্যাকশন অবতারেই দেখা গেল অভিনেত্রীকে। ছবির মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন নয়নতারা। ছবিতে তাঁকে গুণ্ডা পেটাতে যে ভালই দেখা যাবে তা বলাই বাহুল্য। ছবিতে কিং খানের সঙ্গে লেডি সুপারস্টারের জুটি প্রথমবার কতটা ম্যাজিক দেখায় সেটারও অপেক্ষায় দর্শক। 

এদিন নয়নতারার লুক পোস্টার শেয়ার করে শাহরুখ খান লেখেন, 'ঝড়ের আগে যে বাজ পড়ে ইনিও তাই! নয়নতারা।' হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি, আগামী ৭ সেপ্টেম্বর। লুক পোস্টারও শেয়ার হয়েছে এই তিন ভাষায় ও ইংরেজিতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

একদিকে শাহরুখ খান, বলিউডের বাদশাহ্, অন্যদিকে নয়নতারা, দক্ষিণের সুপারস্টার। তাঁদের একসঙ্গে এক পর্দায় কাজের খবরে এমনিতেই 'জওয়ান' ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। পোস্টার দেখেই পরিষ্কার যে ছবিতে দুঁদে পুলিশের চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। 

আরও পড়ুন: 'Bawaal': 'বাওয়াল' ছবির বিশেষ স্ক্রিনিং, অনুরাগীদের চমকে প্রেক্ষাগৃহে হঠাৎ হাজির বরুণ-জাহ্নবী

এই বছর শাহরুখ খানের হাত ধরে বলিউডের লক্ষ্মীলাভ শুরু হয়েছে। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান'। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই ছবি একের পর এক রেকর্ড ভাঙে বক্স অফিসে। এরপর ৭ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় 'জওয়ান'। যার প্রিভিউ মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। রেকর্ড ভাঙা ভিউজ তারও। মাত্র ২৪ ঘণ্টায়, সমস্ত মিডিয়া জুড়ে ১১২ মিলিয়ন ভিউজ পেয়েছে এই প্রিভিউ। প্রশংসা করেছেন দর্শক, তারকা থেকে শুরু অনুরাগীরাও। শাহরুখ খানের মোট চারটি লুক প্রকাশ্যে এসেছে প্রিভিউয়ে, যা বেশ নজরও কেড়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget