এক্সপ্লোর

Mister Mummy First Look: আসছে 'মিস্টার মাম্মি', বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে অন্তঃসত্ত্বা রীতেশ দেশমুখ

ছবির নাম 'মিস্টার মাম্মি।' সদ্যই বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করেছেন। আর সেই পোস্টার দেখেই হেসে খুন নেট নাগরিকরা।

মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) এবং জেনেলিয়া ডি'সুজা (Genelia)। অনস্ক্রিন হোর কিংবা অফস্ক্রিন, দর্শকের খুবই পছন্দের জুটি তাঁকা। ২০১২তে মুক্তি পাওয়া 'তেরে নাল লভ হো গয়া' ছবিতে পর্দায় জুটি বাঁধেন তাঁরা। দীর্ঘদিন পর এই জনপ্রিয় জুটি পর্দায় ফিরে আসছেন কমেডি ছবির হাত ধরে। ছবির নাম 'মিস্টার মাম্মি (Mister Mummy First Look)' সদ্যই বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করেছেন। আর সেই পোস্টার দেখেই হেসে খুন নেট নাগরিকরা।

আরও পড়ুন - Karishma Tanna Wedding: গায়ে হলুদ সম্পন্ন, কারা উপস্থিত থাকবেন করিশ্মা তান্নার বিয়েতে?

সকাল হতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মিস্টার মাম্মি' (Mister Mummy) ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজা। ছবির ফার্স্ট লুকে বেবি বাম্প সমেত দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা রীতেশ দেশমুখকে। ছবি শেয়ার করে জেনেলিয়া লিখেছেন, 'হাসির নানা মোড়কে গল্পের ওঠা পড়া। যা আগে কখনও দেখা যায়নি। হাসতে হাসতে আপনার হৃদপিণ্ডটাই বেরিয়ে আসবে আর পেটে ব্যথা হয়ে যাবে।' নেট দুনিয়ায় 'মিস্টার মাম্মি' ছবির ফার্স্ট লুক শেয়ার হতেই হাসির রোল উঠেছে। বেবি বাম্প নিয়ে রীতেশ দেশমুখকে দেখে হাসি চেপে রাখতে পারেননি নেট নাগরিকরা।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পক্ষ থেকেও এই ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।<

Mister Mummy First Look: আসছে 'মিস্টার মাম্মি', বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে অন্তঃসত্ত্বা রীতেশ দেশমুখ >

 

'মিস্টার মাম্মি' ছবির ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থা টি সিরিজের পক্ষ থেকেও। তাদের পক্ষ থেকে তিনটি ছবি শেয়ার করা হয়েছে। দুটি ছবিতে শুধুমাত্র রীতেশ দেশমুখকেই বেবি বাম্প সমেত দেখা গেলেও, অন্য একটি ছবিতে বিছানায় শোওয়া অবস্থা রীতেশ এবং জেনেলিয়া দুজনকেই অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা যাচ্ছে। নজর কাড়ছে অভিনেতার মুখভঙ্গী। ছবি শেয়ার করে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে, 'কমেডি ড্রামার রোলার কোস্টার। হাসতে হাসতে পেটে ব্যথা। গুড নিউজের জন্য তৈরি থাকুন।' পরিচালক সাদ আলির এই ছবি কবে মুক্তি পাবে, সে সম্পর্কে যদিও এখনও কিছুই জানানো হয়নি। তবে নেট নাগরিকরা যে ছবির মুক্তি নিয়ে ইতিমধ্যেই উত্তেজিত, তা কমেন্টেই টের পাওয়া যাচ্ছে। বহু নেট নাগরিক ছবির মুক্তির দিন জানতে চেয়ে কমেন্ট করেছেন।

প্রসঙ্গত, বেশ কিছুদিন অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজার ধরেই পর্দায় ফেরার কথা শোনা যাচ্ছিল। রীতেশ দেশমুখ কে বিয়ে করে ঘোর সংসারী তিনি। রয়েছে সন্তানও। অবশেষে কামব্যাক হতে চলেছে 'জানে তু ইয়া জানে না' অভিনেত্রীর।

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |
R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget