এক্সপ্লোর

Karishma Tanna Wedding: গায়ে হলুদ সম্পন্ন, কারা উপস্থিত থাকবেন করিশ্মা তান্নার বিয়েতে?

দেশে এখন করোনার তৃতীয় ঢেউ চলছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারবেন করিশ্মা তান্না। তবে তাঁর বিয়েতে অতিথি তালিকায় রয়েছে বেশ কিছু তারকার নামও।

মুম্বই: মৌনী রায়ের পর এবার বিয়ের পিঁড়িতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না (Karishma Tanna)। মুম্বইয়ের ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। গত বছর নভেম্বর মাসেই বাগদান সারেন তাঁরা। তারপর থেকেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন বছরের শুভেচ্ছা জানানোর সময়ও তাঁর পোস্ট নজর কাড়ে নেট নাগরিকদের। নতুন বছরে পড়তেই যে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তার টের পাওয়া যাচ্ছিল। অবশেষে সেই দিন এসে গেল। আগামীকাল অর্থাৎ ৫ ফেব্রুয়ারি বিয়ে করিশ্মা তান্নার। তার আগে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গায়ে হলুদের বেশ কিছু ছবি এবং বিশেষ ভিডিও শেয়ার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। বেশ কিছু ছবিতে তাঁকে সাদা পোশাকে সেজে উঠতে দেখা গিয়েছে। আবার বেশ কিছু ছবিতে হবু স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গে গায়ে হলুদ অনুষ্ঠান উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। শ্বেতশুভ্র পোশাকের সঙ্গে মানানসই ফুলের গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। গায়ে হলুদে করিশ্মা তান্নার পরণে ছিল সাদা রঙের ডিজাইনার পোশাক। সঙ্গে ফুলের গয়না। শুধু ছবিই নয়, গায়ে হলুদের প্রস্তুতি থেকে অনুষ্ঠান পর্বের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। কোথাও তাঁকে হবু স্বামীর সঙ্গে আংটি খুঁজতে দেখা যাচ্ছে। তো কোথাও একে অপরের গালে হলুদ মাখিয়ে দিতে।

আরও পড়ুন - Kareena Kapoor Khan: করিনার নিরামিশাষী প্রেমিককে দেখে কী বলেছিলেন রণধীর কপূর?

দেশে এখন করোনার তৃতীয় ঢেউ চলছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারবেন করিশ্মা তান্না। তবে তাঁর বিয়েতে অতিথি তালিকায় রয়েছে বেশ কিছু তারকার নামও। শোনা যাচ্ছে, অভিনেত্রী করিশ্মা তান্নার ঘনিষ্ঠ বন্ধু অনিতা হাসনন্দানি, রিধিমা পণ্ডিত উপস্থিত থাকতে পারেন। হাজির থাকতে পারেন একতা কপূরও। বিয়েতে উপস্থিত অতিথিদের জন্য নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত, হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ করিশ্মা তান্না। প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ। সেখানে অভিনেতা উপেন পটেলের সঙ্গে সম্পর্কে জড়ান করিশ্মা। কয়েক বছর সম্পর্ক থাকার পর যদিও তা ভেঙে যায়। দুজনে একটি অনুষ্ঠানের সঞ্চালনাও করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget