এক্সপ্লোর

Money Heist 5 Trailer: মুক্তি পেল 'মানি হাইস্ট' ৫-এর ট্রেলার

২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পায় এই সিরিজ। বর্তমান সময়ে নেটফ্লিক্সের সব ওয়েব সিরিজের মধ্যে ভারতে মানি হাইস্টের বেশ জনপ্রিয়তা রয়েছে।

মুম্বই : এবছরের অন্যতম প্রতীক্ষিত ওয়েব সিরিজ "মানি হাইস্ট"-এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেল। যাতে দেখা যাচ্ছে, প্রফেসর অ্যালিসিয়ার হাত থেকে পালানোর চেষ্টা করছেন। "মানি হাইস্ট"-এর এটা পঞ্চম ও শেষ সিজন। ওয়েব সিরিজের এই সিজনটি দুটি ভলিউমে মুক্তি পাবে। এর মধ্যে প্রথম ভলিউমটি মুক্তি পাচ্ছে আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় ভলিউমের প্রিমিয়ার ৩ ডিসেম্বর।

২০১৭ সালে একটি স্প্যানিশ টিভি চ্যানেলে প্রথম মুক্তি পায় এই সিরিজ। বর্তমান সময়ে নেটফ্লিক্সের সব ওয়েব সিরিজের মধ্যে ভারতে মানি হাইস্টের বেশ জনপ্রিয়তা রয়েছে। 'লা কাসা দে পাপেল' বা 'মানি হাইস্ট' দুই নামেই পরিচিত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজটি। 

'মানি হাইস্ট'- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এর আগের ৪ সিজনেই জনপ্রিয়তা অর্জন করেছে মানি হাইস্ট। আর এই পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে। কিন্তু আদৌ কি সাফল্য পাবেন তাঁরা ? উত্তর পেতে হলে দেখতে হবে মানি হাইস্ট ফাইভ।

নেটফ্লিক্সের এই সিরিজের জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। "মানি হাইস্ট" দেখতে যাঁরা ভালোবাসেন তাঁদের আনন্দ পাওয়ার কারণ আছে। কারণ, আসন্ন সিরিজের একটি টিজার সামনে এনেছেন নির্মাতারা। সাম্প্রতিক টিজারে, প্রফেসরের জন্য 'চেকমেট'-এর ইঙ্গিত রয়েছে। নেটফ্লিক্স "মানি হাইস্ট ৫"-এর একটি ছোট ভিডিও শেয়ার করেছে। 

'মানি হাইস্ট'-এর গত সিরিজগুলি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছে। প্রফেসার আর তাঁর টিমকে দেখে মুগ্ধ হয়েছেন সবাই। গোটা বিশ্বের মধ্যে ইংরাজি ছাড়া সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজ হল 'মানি হাইস্ট'। স্প্যানিশ টিভিতে ২০১৭ সালে প্রথম টেলিকাস্ট হয়েছিল 'মানি হাইস্ট'। সেইসময় ৪.৩ মিলিয়ান মানুষ দেখে ফেলেছিলেন এটি। নেটফ্লিক্স এই ওয়েব সিরিজটিকে আন্তর্জাতিক ক্যাটেগরিভুক্ত করে দর্শকদের সামনে তুলে ধরে। টিভি সিরিজের ১৫টি এপিসোডকে ভেঙে ২২টি এপিসোড করা হয়। ফ্রান্স, ইতালি, চিন, পর্তুগাল, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ এই 'মানি হাইস্ট'।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget