এক্সপ্লোর

Mouni Roy: সামনেই সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিয়ে, আগে কোন অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন মৌনী?

দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন মৌনী রায়। শোনা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন অভিনেত্রী।

মুম্বই: আর মাত্র কয়েকদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন বাঙালি কন্যা মৌনী রায় (Mouni Roy)। যিনি হিন্দি ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ। শুধু ছোট পর্দাতেই নিজেকে আটকে রাখেননি। অভিনয় করেছেন বড় পর্দাতেও। বেশ কয়েকটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়কে।

আরও পড়ুন - Top Entertainment News Today: নুসরতের আইটেম গান, বিবেকের নতুন ছবির ঘোষণা, আজকের সেরা বিনোদনের খবর এক ঝলকে

দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ারের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন মৌনী রায়। শোনা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন অভিনেত্রী। ২০১৯ সাল নাগাদ অভিনেত্রীর বান্ধবী রূপালি তাঁদের ছুটি কাটানোর ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানেই প্রথমবার সূরজ নাম্বিয়ারের সঙ্গে দেখা যায় মৌনীকে। বাঙালি কন্যার সঙ্গে সূরজের সম্পর্কের জল্পনা শোনা যায় তখন থেকেই। যদিও সেই সময় সূরজের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে 'নাগিন' অভিনেত্রী জানিয়েছিলেন যে, এই খবর একেবারেই সঠিক নয়। তাঁরা প্রত্যেকেই বন্ধু। আর জন্মদিন উদযাপন উপলক্ষে তাঁরা একসঙ্গে হয়েছিলেন। তিনি একেবারেই সিঙ্গল। কোনও সম্পর্কে নেই। গুজব আর জল্পনার এই সমস্ত খবরে তিনি বিধ্বস্থ বলেও জানান। পরবর্তীকালে শোনা যায়, তখন থেকেই সূরজের নাম্বিয়ারের সঙ্গে সম্পর্ক শুরু হয় মৌনী রায়ের।

যদিও এটাই অভিনেত্রী মৌনী রায়ের প্রথম সম্পর্ক নয়। এর আগে তিনি দুজন অভিনেতার সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। বিভিন্ন সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে অভিনেতা গৌরব কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন মৌনী রায়। যদিও ২০১২ সাল নাগাদ সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে 'দেবো কা দেব মহাদেব' খ্যাত মোহিত রায়নার সঙ্গে মৌনীর সম্পর্কের কথা জানা যায়। সেই সম্পর্কও স্থায়ী হয়নি। প্রসঙ্গত, সদ্যই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মোহিত রায়নাও।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget