এক্সপ্লোর

Tasveer: শহরে নামী ফটোগ্রাফারের স্টুডিওতে গিয়ে নিখোঁজ উঠতি মডেল, 'তসবীর'-র ট্রেলর লঞ্চ

Mumtaz Tasveer's Trailor: আলোর রোশনাইয়ের পিছনে কি আছে কি এক অজানা অন্ধকার ? না ফিরে আসার কাহিনী ? প্যাশনকে পাশে রেখেই পাড়ি দেওয়া চার জন নারী চরিত্রকে নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে 'তসবীর।'

কলকাতা: আলোর রোশনাইয়ের পিছনে কি আছে কি এক অজানা অন্ধকার ? না ফিরে আসার কাহিনী ? আজ্ঞে হ্যাঁ, নিজের প্যাশনকে পাশে রেখেই পাড়ি দেওয়া চার জন নারী চরিত্রকে নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের গল্প বলবে 'তসবীর।' (Tasveer) মুখ্য চরিত্রে মুমতাজ সরকার (  Mumtaz Sorcar )। এবার মুক্তি পেল সিরিজের ট্রেলর। চারজন নারী চরিত্রকে নিয়ে এবার নতুন সিরিজ 'তসবীর।'  পরিচালনায় রয়েছেন অনির্বান বসু রায়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় 'মুক্তি প্রাইম' ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে এই সিরিজ। আর এবার শহরে হয়ে গেল অনুষ্ঠানিক ভাবে 'তসবীর'-র ট্রেলর লঞ্চ (Trailor )।

'তসবীর'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ

'তসবীর'-এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মুমতাজ সরকার। প্রসঙ্গত, এর আগে একাধিক ছবিকে আকষর্ণীয় করে তুলেছিলেন এই মুমতাজ সরকার। বছরটা ২০১০ বিরশা দাশগুপ্তের ০৩৩ দিয়েই তার বাংলা ছবির জগতে প্রবেশ। মুমতাজকে এই সিরিজে একজন লেডি ফটোগ্রাফার এর চরিত্রে দেখা যাবে। গ্ল্যামার ওয়ার্ল্ড বরাবর আকর্ষণীয় আর গল্প এখন থেকেই শুরু।

অ্যানির স্টুডিওতে গিয়ে নিখোঁজ উঠতি মডেল ! 

শহরের নামী মডেল ফটোগ্রাফার অ্যানি আর তার পারদর্শী সহকর্মী তিস্তা। অ্যানির ফটোগ্রাফি এতটাই বিখ্যাত শহরে, যে প্রায় শহরের সবাই অ্যানির সঙ্গে কাজ করতে চায়। সেরকমই একজন উঠতি মডেল গুঞ্জন। সেও একদিন বিখ্যাত ফটোগ্রাফার অ্যানির স্টুডিওতে এসে হাজির হয়। কিন্তু হঠাৎ এক রকম কাকতালীয়ভাবেই সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় ! সারা শহরে ছড়িয়ে যায় আলোড়ন।

আরও পড়ুন, কার সঙ্গে হল অনন্ত অম্বানির বাগদান ? কে এই রাধিকা ?

অ্যানির স্টুডিওতে এসে হাজির এক সেলস গার্ল

তবে এতসব কিছুর মাঝেই প্রেক্ষাপট বদল। এই ঘটনাচক্রের মধ্যেই একদিন অ্যানির স্টুডিওতে এসে হাজির হয় এক সেলস গার্ল। প্রশ্ন ওঠে, সে কি অ্যানি-র নজর কেড়ে, হতে পারবে একজন মডেল ? নাকি সেও গুঞ্জনের মত হয়ে যাবে নিখোঁজ ? তবে গুঞ্জনই বা আছে কোথায়? কী হল তার সঙ্গে এমন ? এই নিয়েই ' 'তসবীর।' অ্যানি-র ভূমিকায় থাকবেন মমতাজ সরকার। তিস্তা চরিত্রে থাকবেন অনুষ্কা চক্রবর্তী ও তিয়াসা চরিত্রে থাকছেন শুয়েতা চৌধুরী। গুঞ্জন চরিত্রে দেখা যাবে মুসকান খাতুনকে। আগামী জানুয়ারি মাসে মুক্তি পাবে এই সিরিজ।

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Kiran Mazumder: একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
একের পর এক কাজ ছেড়েছেন, লাদাখে গিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতায় জীবন বদলে যায় কিরণের!
Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget