এক্সপ্লোর

Munawar Faruqui: চুপিচুপি ফের ছাদনাতলায় মুনাওয়ার ! কাকে বিয়ে করলেন 'বিগ বস' খ্যাত অভিনেতা ?

Munawar Faruqui Second Marriage: জানা যাচ্ছে, ১০-১২ দিন আগেই বিয়ে সেরে ফেলেছেন মুনাওয়ার। সূত্রের খবর, এই বিয়েতে উপস্থিত ছিলেন কেবলমাত্র তাঁর কাছের মানুষজন, আত্মীয় এবং বন্ধুরাই।

মুম্বই: 'বিগ বস ১৭'-র বিজেতা মুনাওয়ার ফারুকি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন। পেশায় মুনাওয়ার একজন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান। কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই খবরও যেমন দ্রুত ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে এবং সারা দেশে, ঠিক একইভাবে এবার জানা গিয়েছে চুপিচুপি দ্বিতীয়বার বিয়ে করেছেন মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui Second Marriage)। জানা যাচ্ছে, ১০-১২ দিন আগেই বিয়ে সেরে ফেলেছেন মুনাওয়ার। সূত্রের খবর, এই বিয়েতে উপস্থিত ছিলেন কেবলমাত্র তাঁর কাছের মানুষজন, আত্মীয় এবং বন্ধুরাই। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মুনাওয়ার ?

সংবাদসূত্রের মাধ্যমে জানা গিয়েছে, মেহজাবিন কোটওয়ালা নাম্নী এক মহিলাকে বিয়ে করেছেন মুনাওয়ার ফারুকি। পেশায় মেহজাবিন একজন রূপসজ্জা শিল্পী এবং তিনি মেমন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। দক্ষিণ মুম্বইয়ের আগরিপড়ায় থাকেন মেহজাবিন কোটওয়ালা। তবে এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে ভালোবেসে বিয়ে করেছেন মুনাওয়ার (Munawar Faruqui Second Marriage) নাকি এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ১০-১২ দিন আগে মুম্বইতেই এই দম্পতি গাঁটছড়া বাঁধেন। তারপর গতকাল রবিবার মুম্বইয়ের আইটিসি মারাঠাতে একটি বড়সড় জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি আয়োজন করেন। সূত্রের খবর, এই রিসেপশনের পার্টিতে উপস্থিত ছিলেন মাত্র ১০০ জন  অতিথি।

মুনাওয়ারের অনুরাগীদের একটি পেজ থেকে যখন তাঁর দ্বিতীয় বিয়ের সংবাদ জানানো হয়, তাঁর পর থেকেই হু হু করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে এই খবর। আর এই বিয়ের নিমন্ত্রণ পত্রেরও একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে সমাজমাধ্যমে। আর মনে করা হচ্ছে সেই নিমন্ত্রণ পত্র নাকি মুনাওয়ার ফারুকির।

যদিও মুনাওয়ার (Munawar Faruqui Second Marriage) কিংবা মেহজাবিন কেউই সমাজমাধ্যমে এই বিয়ের কোনও ছবি শেয়ার করেননি। অন্যদিকে মুনাওয়ারের সঙ্গে গানের ভিডিয়োতে নজর কেড়েছেন যে হিনা খান, তিনি যখন একটি গানের ভিডিয়ো শ্যুট করেন সমাজমাধ্যমে, তা নিয়েই জল্পনা বাড়ে। গানটি ছিল 'তেরি ইয়ার কি শাদি হ্যায়'। এর আগে যদিও প্রাক্তন প্রেমিকা আয়েষা খান ও নাজিলা সিতাশির সঙ্গে নানা রকম বিতর্কে জড়িয়েছিলেন মুনাওয়ার ফারুকি। দাবি করা হচ্ছিল যে মুনাওয়ার তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন।

প্রাক্তন প্রেমিকার সঙ্গে মুনাওয়ারের এক পুত্রসন্তানও আছে। এটা তাঁর দ্বিতীয় বিবাহ। অন্যদিকে মেহজাবিনও পূর্বের সম্পর্ক বিচ্ছিন্ন। বিগ বস ১৭ চলাকালীন তাঁর সন্তানের প্রসঙ্গে হঠাৎ করেই আবেগপ্রবণ হয়ে গিয়ে কেঁদে ফেলেছিলেন মুনাওয়ার এবং বলেছিলেন, 'আমার প্রাক্তন স্ত্রী পুনরায় বিবাহিত আর আমাদের সন্তানের দায়িত্ব আমার কাঁধে'।

আরও পড়ুন: Kaushik Ganguly: অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ ছেড়ে সিনেমায়, ছেলের সিদ্ধান্তে রাজি ছিলেন কৌশিক?

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget