এক্সপ্লোর

Kaushik Ganguly: অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ ছেড়ে সিনেমায়, ছেলের সিদ্ধান্তে রাজি ছিলেন কৌশিক?

Ujaan Ganguly: আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন উজান। ঘরের ব্যালকনিতে শুয়ে রয়েছেন তিনি, নজরে দিগন্ত বিস্তৃত আকাশ, মেঘ। উজান এই ছবি পোস্ট করে লিখেছেন...

কলকাতা: বাবা আর মা, দুজনেই যুক্ত রুপোলি পর্দার সঙ্গে। আর সেই রাস্তায় হেঁটেছেন পুত্রও। অক্সফোর্ডে পড়ার সুযোগ ছেড়ে তাঁর ঠিকানা এখন কলকাতা। অভিনয় করার জন্য, গল্প বোনার জন্য। ছবির সংখ্যা মাত্র ২, কিন্তু এর মধ্যেই নজর কেড়েছেন তিনি উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly)-র পুত্র।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন উজান। ঘরের ব্যালকনিতে শুয়ে রয়েছেন তিনি, নজরে দিগন্ত বিস্তৃত আকাশ, মেঘ। উজান এই ছবি পোস্ট করে লিখেছেন, 'সেদিন আকাশে লেখা ছিল যে অক্সফোর্ডের এমফিলের সুযোগ ছেড়ে আমি কলকাতায় ফিরে আসব। অভিনয় করতে, গল্প বুনতে। একদিন হয়তো ডক্টরেট করতে, ছেলেবেলার ইচ্ছে পূরণ করতে আবার থাকব সেই ঠাণ্ডা সূর্যহীন দেশে। কিন্তু আপাতত আমার সিনেমার পোকা গাইছে,  "যত ভাবি, ভুলে গেছি, তবু চুপিচুপি খোঁজে সে আমায়!"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ujaan (@ujaanganguly)

উজানের এই পোস্টটি ফেসবুকে রিশেয়ার করে নিয়েছেন বাবা কৌশিক। লিখেছেন, 'এই সিনে-পোকা একদিন আমাকে, তোমার মাকেও চুপিচুপি ডেকেছিল। তাই শিক্ষকতা জীবন ছেড়ে ক্যামেরার সামনে আর পিছনে ঘুরতে থেকেছি। বাপ-মা তো, তাই এই পেশার চেনা অনিশ্চয়তা সন্তানের জীবনে ভাবতে শঙ্কা হয়! পাশাপাশি গর্ব হয় যারা সাহস করে মানুষকে আনন্দ দেবে বলে সহজ বিলাসের জীবন ছেড়ে আসতে পারে, তাদের বুকের পাটা দেখে। শিল্পী তো আগুনে পুড়ে তবেই সোনা হয়। সেই সোনা ছেলে হও'

উজানের প্রথম ছবি 'রসগোল্লা' (Rosogolla) ছিল পাভেলের পরিচালনায়। এরপরে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)-তে অভিনয় করেছেন উজান। আর তরুণ এই অভিনেতা, এই ছবিতেই নিজের জাত চিনিয়েছেন। টলিউড পেয়েছে তরুণ এক দক্ষ অভিনেতাকে। তবে কেবল অভিনয় নয়, এবিপি লাইভের সঙ্গে কথা বলার সময় কৌশিক একাধিকবার বলেছেন, উজান খুব ভাল গল্প লেখেন। অভিনয়ের থেকে অনেক বেশি দক্ষতা নাকি তাঁর লেখনীতে।

 

আরও পড়ুন: Nancy Tyagi: এই সামান্য কারণের জন্য বাবা চাননি কানের রেড কার্পেটে আসুন ন্যান্সি!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget