এক্সপ্লোর

Narayan Debnath Tribute: নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানিয়ে দুর্নিবার সাহার কণ্ঠে মুক্তি পেল 'কমিকস কাণ্ড'

Narayan Debnath Tribute: বর্তমান সময়ে বিদেশি ডিসি কমিকস বা মার্ভেলের দাপট থাকলেও বইয়ের পাতা থেকে অ্যানিমেশন ভিডিও হয়ে এখনও ছোট থেকে বড় সকলের কাছে সমানভাবে আদৃত বাঁটুল, নন্টে, ফন্টে বা হাঁদা, ভোঁদা।

কলকাতা: গানে গানে শ্রদ্ধাঞ্জলি সদ্য প্রয়াত প্রবাদপ্রতিম কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে (Cartoonist Narayan Denbath)। জনপ্রিয় গায়ক দুনির্বার সাহার (Durnibar Saha) কণ্ঠে মুক্তি পেল নারায়ণ দেবনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি সঙ্গীত 'কমিকস কাণ্ড'।

সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলার কচি কাঁচাদের জন্য 'দেব সাহিত্য কুটির'-এর উপহার হিসেবে আত্মপ্রকাশ করে 'হাঁদা ভোঁদা'। এক অতি চালাক ও অপর এক আদ্যন্ত 'ইন্ট্রোভার্ট' গোলগাল চেহারার দুই বালক ও তাদের হস্টেল জীবনের ছোট ছোট মজার গল্প 'কমিক্স' রূপে বাংলার শিশুদের মন এক লহমাতেই জয় করে নেয়। আর এই দুই কাল্পনিক চরিত্র যাঁর কলমের আঁচড়ে ও গল্পের বিন্যাসে বাস্তব রূপ পেয়েছিল তিনি স্বর্গীয় নারায়ণ দেবনাথ। প্রফুল্লচন্দ্র লাহিড়ি  ও কাফি খাঁ'র পর সর্বাধিক জনপ্রিয় ও দীর্ঘকালীন সাফল্যের কমিক্স শিল্পী হিসেবে যিনি সমাদৃত হয়েছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে। তাঁর হাত দিয়েই একে একে জন্ম হয়েছে 'বাঁটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে', 'বাহাদুর বেড়াল', 'ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু' প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রের। আর যা ক্রমেই বাংলার সংস্কৃতির ধারক হয়ে উঠেছে। 

এমনকী বর্তমান সময়ে বিদেশি ডিসি কমিকস বা মার্ভেলের দাপটে যখন একের পর এক চ্যানেল আর মাল্টিপ্লেক্স 'স্ট্যান লি'র সৃষ্টি অনুসরণ করে চলেছে সেখানে বইয়ের পাতা থেকে অ্যানিমেশন ভিডিও হয়ে এখনও ছোট্ট থেকে বড় সকলের কাছে সমানভাবে সমাদৃত বাঁটুল, নন্টে, ফন্টে বা হাঁদা, ভোঁদা। এহেন রূপকারের প্রয়াণ বাঙালির মননে যে বড় আঘাত তৈরি করে সে কথা বলাই বাহুল্য। গত ১৮ জানুয়ারি সকলকে ছেড়ে চলে গিয়েছেন ৯৭ বছরের নারায়ণ দেবনাথ। তাঁর প্রয়াণে সর্বত্রই 'শ্রদ্ধাঞ্জলি'র বাহুল্য নজরে পড়েছে। এই বাহুল্য ভালবাসা, এই বাহুল্য ছেলেবেলার নস্টালজিয়াকে আঁকড়ে বেঁধে রাখা, আর এই ধারাতে নতুন সংযোজন অ্যাঞ্জেল পরিবারের সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি 'কমিকস কাণ্ড'। 

আরও পড়ুন: Upcoming Bengali Movie: এবার পরিচালনার দায়িত্বে অভিনেত্রী রূপসা গুহ, আসছে 'হাউ আর ইউ ফিরোজ'

প্রখ্যাত গীতিকার ও সুরকার উৎপল দাসের কথা ও সুরে নারায়ণ দেবনাথের সৃষ্টিকে কুর্নিশ জানিয়ে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় গায়ক দুনির্বার সাহা। জনপ্রিয় রিয়েলিটি শো 'সা-রে-গা-মা-পা'র হাত ধরে দুনির্বার এই মুহূর্তে বাঙালির মুঠোফোন থেকে সাউন্ড সিস্টেম সব জায়গাতেই উপলব্ধ। তাই তাঁর কণ্ঠে এই বিশেষ শ্রদ্ধাঞ্জলি শুনতে সকলেই উৎসুক ছিলেন। গীতিকার উৎপল দাস দীর্ঘদিন ধরেই বাংলা আধুনিক ও চলচ্চিত্রের সঙ্গীতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই এই 'সঙ্গীত শ্রদ্ধাঞ্জলি' যে অচিরেই নারায়ণ দেবনাথের সৃষ্টির কথা মানুষকে আরও বেশি করে জানাবে তা সহজেই অনুমেয়। 

'অ্যাঞ্জেল কিডজ' দীর্ঘদিন ধরেই অ্যানিমেশন ছবি হিসেবে মানুষের কাছে 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদা ভোঁদা' পৌঁছেছে। বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'-এর 'কিডজ' বিভাগেও দেখা যাচ্ছে এই জনপ্রিয় কার্টুন-কমিকস দুটি । অ্যাঞ্জেল পরিবারের এই বিশেষ শ্রদ্ধার্ঘ্যকে আরও বিশেষ করে তুলতেই অতি যত্নের সঙ্গে কাজ করেছেন দুনির্বার ও উৎপল বাবু।  গানটি শোনা যাবে ক্লিক ওটিটি ও ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget