এক্সপ্লোর

Narendra Modi: 'নির্বাচনে হারার পরে গিয়েছিলেন সিনেমা দেখতে'.. কপূর পরিবারকে অজানা এক গল্প শোনালেন মোদি

Narendra Modi News: দুই পুত্র, তৈমুর ও জেহ-র জন্য প্রধানমন্ত্রীর থেকে করিনা সংগ্রহ করেন অটোগ্রাফ

কলকাতা: নরেন্দ্র মোদির ডাকে সদ্যই গোটা কপূর পরিবার গিয়েছিলেন প্রধানমন্ত্রীর বাসভবনে। রাজ কপূরের ১০০ বছরের জন্মদিন উদযাপনে এদিন গোটা কপূর পরিবারকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর সেখানেই তাঁরা কাটালেন গোটা একটা সন্ধে। আলোচনা করলেন বিভিন্ন বিষয়ে। আর তার মধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে রইলেন রাজ কপূর। তাঁর ছবি কীভাবে অনুপ্রাণিত করেছে বছরের পর বছর ধরে, বিভিন্ন সময়ে, বিভিন্ন বিষয়ে কীভাবে আশার আলো দেখিয়েছে, সেই গল্পই উঠে এল প্রধামন্ত্রীর কথায়। 

আজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি গল্পের আসরে বসে বলছেন, 'রাজ কপূরজীর ছবির শক্তি কোথায় ছিল জানেন? আমার আজও মনে আছে, তখন জনসংঘ ছিল রাজনীতিতে। দিল্লিতে নির্বাচন ছিল তখন। নির্বাচনে জনসংঘের হার হল। তো আডবাণীজি, অটলজী সবাই বললেন, 'নির্বাচনে তো হেরে গেলাম, এবার কী করব?' তখন সবাই মিলে ঠিক হল, সিনেমা দেখতে যাওয়া হবে। তখন সবাই মিলে সিনেমা দেখতে গেলেন। রাজ কপূরজীর সিনেমা, 'ফির সুবহা হোগি' (আবার সকাল হবে)। ভাবুন, জনসংঘের দুই নেতা নির্বাচনে পরাজয়ের পরে সিনেমা দেখতে গেলেন, 'ফির সুবহা হোগি'। আর আজ সত্যি সত্যিই আবার সকাল হল।'

অন্যদিকে, এদিন সোশ্যাল মিডিয়ায় করিনা যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, লাল-সাদা ও কালো পোশাক পরে গিয়েছিলেন প্রত্যেকেই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রত্যেকে ছবি তোলেন। আর দুই পুত্র, তৈমুর ও জেহ-র জন্য প্রধানমন্ত্রীর থেকে করিনা সংগ্রহ করেন অটোগ্রাফ। করিনা যে ছবিগুলি দিয়েছেন তার মধ্যেই একটি ছবিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদি কিছু লেখার ওপর সাক্ষর করছেন। পরের ছবিতে নিজেই সেই কথা প্রকাশ করেছেন করিনা। তৈমুর ও জেহ-কে উদ্দেশ্য করে মোদির এই সাক্ষরই খুদেদের উপহার। করিনা আরও জানিয়েছেন, ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত গোটা দেশে চলবে রাজ কপূরের ফিল্ম ফেস্টিভ্যাল। ৪০টা শহরের, ১৩৫টি সিনেমায় দেখানো হবে মোট ১০টি রাজ কপূরের ছবি। সিনেমা জগতে রাজ কপূরের অসীম অবদানকে স্মরণ করে নিতেই এই উদ্যোগ।

 

আরও পড়ুন: Alia Bhatt: অভিনয়ের পাশাপাশি একাধিক বিষয়ে প্রশিক্ষণ, আলিয়া ভট্ট আক্রান্ত গুরুতর রোগেও!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget