এক্সপ্লোর

Bollywood Celebrities Update: উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের কথা কেন প্রকাশ্যে কখনও বলেননি? অবশেষে মুখ খুললেন নার্গিস ফকরি

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সমস্ত গুঞ্জন থেকে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন অভিনেত্রী।

মুম্বই: বহু বলিউড নায়িকার মতো হয়তো ইন্ডাস্ট্রিতে বহু বছর কাটাননি নার্গিস ফকরি (Nargis Fakhri)। কিন্তু যতটুকু তাঁর উপস্থিতি ছিল, তিনি বিভিন্ন কারণে খবরের শিরোনামে থাকতেন। কখনও 'রকস্টার' ছবির পর রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে সম্পর্কে গুঞ্জন নিয়ে তো কখনও আর এক বলি অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে। তবে, যাঁরা 'রকস্টার' ছবিটি দেখেছেন, তাঁরা 'হির' চরিত্রটিতে নার্গিস ফকরির অভিনয় মোটেই ভুলতে পারবেন না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সমস্ত গুঞ্জন থেকে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেন অভিনেত্রী।

'রকস্টার' মুক্তি পাওয়ার পর পরই গুঞ্জন রটেছিল যে, রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন নার্গিস ফকরি। রণবীরের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আজকের দিনে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে, রণবীরের মতো অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ও নিজেও খুব ভালো মানুষ। আর দুর্দান্ত অভিনেতা রণবীর। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। পাশাপাশি, ভারতে যখন আমি একা ছিলাম, তখন রণবীরের মা আমার পাশে ছিলেন। তাই ওঁর জায়গা আমার মনে বিশেষভাবে সবসময় থাকবে।'

আরও পড়ুন - Shah Rukh in Web Series: ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন শাহরুখ খান? পোস্ট করলেন ভিডিও

নার্গিস ফকরির সঙ্গে উদয় চোপড়ার সম্পর্ক বলিউডের ওপেন সিক্রেট। বলি পাড়ার আনাচে কানাচে কান পাতলেই দুজনের সম্পর্ক প্রসঙ্গে নানা কথা শোনা যায়। উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নার্গিস ফকরি বললেন, 'উদয় আর আমি পাঁচ বছর ডেট করেছি। আর আমার দেখা সমস্ত ভারতীয়দের মধ্যে সবথেকে সুন্দর মানুষ উদয়। আমি এর আগে কখনওই সংবাদমাধ্যমের সামনে আমাদের সম্পর্কে কথা বলিনি। কারণ, অনেকেই আমাকে সম্পর্কে কথা জানাতে বারণ করেছিল। কিন্তু আমি চিৎকার করে বলতে চাই যে আমি একজন সুন্দর মনের মানুষের সঙ্গে সম্পর্কে ছিলাম। ইন্টারনেট মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া খুব খারাপ একটা জায়গা। আর সেখানে যে সমস্ত মানুষরা থাকে তারা আসল সত্যিগুলো না জেনেই নানারকম মন্তব্য করতে থাকে এবং গুঞ্জন রটাতে থাকে।'

আরও পড়ুন - Sreelekha Mitra Update: 'আই উইথড্র মাই সেইং 'লেফ্ট ইজ অলওয়েজ রাইট,' ফেসবুকে বিস্ফোরক অভিনেত্রী শ্রীলেখা মিত্র

রণবীর কপূর, উদয় চোপড়ার মতো বরুণ ধবন, ইলিয়ানা ডিক্রুজ, হুমা কুরেশির সঙ্গেও দুর্দান্ত বন্ধুত্ব নার্গিস ফকরির। বলছেন, 'বরুণ, ইলিয়ানা এবং হুমার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে ওদের সঙ্গে যোগাযোগ রয়েছে আমার। তবে, টেক্সাসে ছিলাম যখন, তখন ইলিয়ানার সঙ্গে লাঞ্চে গিয়েছিলাম। এছাড়াও হুমা যখন লস অ্যাঞ্জেলেসে আসে, ওর সঙ্গেও সময় কাটাই। আমার সমস্ত সহ-অভিনেতাদের সঙ্গেই ভালো সম্পর্ক আমার। তাঁদের একেক জনের সঙ্গে এক এক রকমের বন্ধুত্ব। কিন্তু যাঁরা বাইরে থেকে দেখেন, তাঁরা কোনওকিছু না জেনেই নানারকম গুঞ্জন ছড়াতে ভালোবাসেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget