এক্সপ্লোর

Haddi: চিনতে পারছেন? ইনি অভিনেত্রী নন, বলিউডের নামী অভিনেতা

Haddi Updates: সম্প্রতি নেট দুনিয়ায় যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

মুম্বই: মেকওভার বা মেকআপ যেকোনও কাউকে এতটাই বদলে দিতে পারে যে, চিনতে পারাই অসম্ভব হয়ে যায়। অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) 'পা' ছবিতে আমরা দেখেছি। শাহরুখ খানকে (Shah Rukh Khan) 'জিরো' ছবিতে দেখেছি। বয়স কমিয়ে মেকওভারের মাধ্যমে যখন ক্যামেরার সামনে তাঁদের নিয়ে আসান হয়, তখন কার্যত চমকে যায় দর্শকেরা। শুধু এঁরা দুজনই নন। এমন উদাহরণ রয়েছে আরও অনেক। তবে, সম্প্রতি নেট দুনিয়ায় যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

'হাড্ডি' ছবিতে বলিউড তারকার লুক দেখে তাজ্জব নেট দুনিয়া-

আসছে ডার্ক রিভেঞ্জ ড্রামা 'হাড্ডি'র (Haddi)। ছবির পরিচালক অক্ষত অজয় শর্মা। জি স্টুডিওজ ও অনিন্দিতা স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। 'হিরোপন্তি ২' ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যায় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে (Nawazuddin Siddiqui)। তবে এবার তাঁকে দেখা যাবে মুখ্য চরিত্রে। কিন্তু একেবারেই অন্য ধরনের লুকে ও চরিত্রে দেখা যাবে। 'হাড্ডি'র প্রথম মোশন পোস্টার এসেছে প্রকাশ্যে। অদেখা এক লুকে দেখা গিয়েছে নওয়াজকে। প্রথম লুকে নারী রূপে দেখা মেলে নওয়াজের। এক ঝলকে নাম না দেখলে বোঝা দায় যে লুকের পিছনে আসল মানুষটি কে! প্রথম লুকেই এমন চমক থাকলে ছবি যে বেশ সাড়া ফেলবে তা বলাই বাহুল্য। অক্ষত অজয় শর্মা (Akshat Ajay Sharma) পরিচালিত এই ছবিতে নওয়াজউদ্দিনের লুক দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে সকলের। আর এবার যে ছবি সামনে এসেছে, তা দেখে তাজ্জব হয়ে গিয়েছে নেট দুনিয়া।

আরও পড়ুন - Kajol: অজয় নন, এই বলি অভিনেতা ছিলেন কাজলের ক্রাশ! ফাঁস করলেন কর্ণ

সম্প্রতি বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে সবুজ রঙের শাড়ি পরে দেখা যাচ্ছে। ছবিতে ট্রান্স জেন্ডার মহিলার চরিত্রে অভিনয় করছেন তিনি। একজন পুরুষ হয়েও 'হাড্ডি' ছবিতে যেন পুরোদস্তুর মহিলা হয়ে উঠেছেন। নওয়াজউদ্দিন সিদ্দিকি এই ছবি প্রসঙ্গে বলেন, 'আমি বিভিন্ন আকর্ষণীয় চরিত্রে অভিনয় করেছি। কিন্তু 'হাড্ডি' একটি অনন্য এবং বিশেষ চরিত্র হতে চলেছে কারণ আমি এমন অদেখা চরিত্রে ধরা দেব যা আমাকে একজন অভিনেতা হিসাবে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ছবিটির শ্যুটিং শুরুর অপেক্ষায় আছি।' জানা যাচ্ছে, আগামী বছর মুক্তি পাবে এই ছবি।

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget